২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণায়ন রোধে ওবামার লক্ষ্যমাত্রা যথেষ্ট নয়: চীন, ভারত

বিশ্ব উষ্ণায়ন রোধের লড়াইয়ে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লক্ষ্যমাত্রা যথেষ্ট নয়। পোল্যান্ডে জলবায়ূ পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলনে বুধবার চীন ও ভারতের প্রতিনিধিরা রয়টার্সকে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 07:44 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

পোজনান, পোল্যান্ড, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব উষ্ণায়ন রোধের লড়াইয়ে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লক্ষ্যমাত্রা যথেষ্ট নয়। পোল্যান্ডে জলবায়ূ পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলনে বুধবার চীন ও ভারতের প্রতিনিধিরা রয়টার্সকে একথা বলেছেন। তারা বলেন, উন্নয়নশীল দেশগুলো জলবায়ূ পরিবর্তন রোধে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের চেয়ে ওবামার 'কঠোর লক্ষ্যমাত্রা' নিয়ে এগুনোর পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। কিন্তু ওবামা ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ১৯৯০ সালের মাত্রায় নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন-- তা বিপদসীমায় থাকা বিশ্ব ঊষ্ণায়ন ঠেকানোর জন্য যথেষ্ট নয়। ১ থেকে ১২ ডিসেম্বরব্যাপী জলবায়ু সম্মেলনের ফাঁকে চীনের প্রতিনিধি সিংঘুয়া বিশ্ববিদ্যালয়ের হে জিয়াঙ্কুন বলেন, ওবামার পরিকল্পনা বুশের চেয়ে অনেক উচ্চমাত্রার। কিন্তু তা গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জরুরি ও দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রে বিশেষ করে জীবাশ্ম জ্বালানি থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন ১৯৯০ সালের মাত্রার চেয়ে বর্তমানে ১৪ শতাংশ বেশি। আর বুশের পরিকল্পনায় এই নির্গমন ২০২৫ সাল পর্যন্ত কেবল আরও বাড়ারই ধারণা করা হচ্ছিল। কিন্তু ওবামা গ্যাস নির্গমন ২০৫০ সালের মধ্যে ৮০ শতাংশ কমিয়ে ১৯৯০ সালের মাত্রার নীচে নামিয়ে আনার পরিকল্পনাও করেছেন। তারপরও ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পরিচালক দীনেশ পাটনায়েক বলছেন, "কিয়োটো প্রটোকলের লক্ষ্যমাত্রা বিবেচনায় ওবামার লক্ষ্যমাত্রা যথেষ্ট নয়। তবে ৮ বছরের বুশ প্রশাসনের সঙ্গে তুলনা করলে এটি একটি অগ্রগতি।" জলবায়ূ পরিবর্তন রোধে কিয়োটো প্রটোকল সই না করায় যুক্তরাষ্ট্র শিল্পোন্নত দেশগুলোর সমালোচনার মুখে রয়েছে। ওই প্রটোকল অনুযায়ী, ৩৭ টি শিল্পোন্নত দেশ বিশ্বকে উষ্ণায়ন ও এর প্রভাবে বন্যা, খরা, সমুদ্রস্তর বৃদ্ধি থেকে বাঁচাতে ২০১২ সালের মধ্যে প্রথম পদক্ষেপে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করতে প্রতিশ্র"তিবদ্ধ। উন্নয়নশীল দেশগুলো ধনী ও শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে আরও বেশি পদওক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে। বিশ্বে যুক্তরাষ্ট্র সবচে বেশি গ্রীনহাউস গ্যাস নির্গমন করে। এরপর রয়েছে চীন, ভারত, রাশিয়া ও অন্যান্য দেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৩৩ ঘ.