২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে নির্দেশ অমান্য করে বিমানবন্দর অবরোধ চলছে

পুলিশি নির্দেশ অমান্য করে সোমবার সপ্তম দিনের মতো ব্যাংকক বিমানবন্দর অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। সরকারবিরোধী জোট 'দ্য পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি' (পিএডি) প্রধানমন্ত্রী সোমচাই ওংসোয়াতকে উৎখাতের আন্দোলনে দুটো বিমানবন্দর দখল করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 07:51 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ব্যাংকক, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পুলিশি নির্দেশ অমান্য করে সোমবার সপ্তম দিনের মতো ব্যাংকক বিমানবন্দর অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। সরকারবিরোধী জোট 'দ্য পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি' (পিএডি) প্রধানমন্ত্রী সোমচাই ওংসোয়াতকে উৎখাতের আন্দোলনে দুটো বিমানবন্দর দখল করে। পুলিশ বারবার বিক্ষোভকারীদেরকে বিমানবন্দর থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেও তা অমান্য করে পিএডি'র অবরোধ চলছে। এর মধ্যে রোববার অন্য বিমানবন্দরগুলোতে আটকে পড়া পর্যটকদের নিতে সূবর্ণভূমি বিমানবন্দর ছেড়ে গেছে কিছু বিমান। বিক্ষোভকারী এটুকু ছাড়া অন্য কোনও বিষয়ে ছাড় দেওয়ার কোনও লক্ষণ দেখায়নি। রোববার পুলিশ পিএডি সদস্যদের সূবর্ণভূমি এবং ডঙ মুয়াং বিমানবন্দর অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করলে জেল কিংবা জরিমানার মুখোমুখি হওয়ার ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়। এরপরও পিএডি বিমানবন্দর অবরোধ অব্যাহত রেখেছে। ওদিকে, হাজার হাজার সরকার সমর্থক রাজধানীতে মিছিল বের করায় সহিংসতার ঝুঁকি বাড়ছে। তবে এ পর্যন্ত সরকার সমর্থকদের সঙ্গে পিএডি সদস্যদের সংঘর্ষের কোনও খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৩৪১ ঘ.