২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫০ ফিলিস্তিন বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে শান্তি প্রচেষ্টায় প্রতিপক্ষ হামাসের বিরোধিতার শিকার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অবস্থানকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা হিসেবে ২৫০ ফিলিস্তিন বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

জেরুজালেম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের সঙ্গে শান্তি প্রচেষ্টায় প্রতিপক্ষ হামাসের বিরোধিতার শিকার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অবস্থানকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা হিসেবে ২৫০ ফিলিস্তিন বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রী পরিষদ ২৫০ বন্দির মুক্তির বিষয়টি অনুমোদন করেছে। আগামী ঈদের আগে তাদের মুক্তি দেওয়া হবে। নভেম্বর মাসের প্রথম দিকে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের সময় ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বন্দিদের মুক্তির প্রতিশ্র"তি দেন। ইসরায়েলি কারাগারে বর্তমানে প্রায় ১১ হাজার ফিলিস্তিনি বন্দি আছে। ওলমার্টের মুখপাত্র মার্ক রেজিভ বলেন, "দুই পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা জোরদার করার অংশ হিসেবে বন্দিদের মুক্তি দেওয়া হচেছ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২৫ ঘ.