ওয়াশিংটন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শনিবার একথা জানিয়েছেন। তিনি ভারতের জনগণকে সহায়তা করারও প্রস্তাব দেন।
হোয়াইট হাউসে বুশ বলেন, "হামলাকারীরা বর্বর, নৃশংস। আর সন্ত্রাসের শেষ কথা বলে কিছু নেই।" তবে তিনি বলেন. "ভারতের জনগণ সহজে ভেঙে পড়ে না। "
শুক্রবার মুম্বাইয়ে হামলায় ৫ মার্কিন নাগরিক নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই বুশ ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানালেন। তিনি বলেন, আমরা ভারতে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি।
মুম্বাই হামলার ঘটনা তদন্ত, দোষীদের বিচার এবং গণতান্ত্রিক জীবনযাত্রা অক্ষুন্ন রাখায় ভারতকে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্র"তিও দেন বুশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫৪ ঘ.
bdnews24