মুম্বাই, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মুম্বাইয়ের তাজ হোটেল জঙ্গিমুক্ত করার অভিযান শেষ করেছে ভারতের কমান্ডোরা। কর্মকর্তারা একথা জানিয়েছেন। শনিবার ভোরে তাজ হোটেলে গুলি ও বিস্ফোরণের কিছুক্ষণ পর মুম্বাইয়ের পুলিশ প্রধান হাসান গফুর রয়টার্সকে বলেন, "তাজ হেটেল আমাদের নিয়ন্ত্রণে।" এর মধ্য দিয়ে মুম্বাইয়ে তিনদিনের চলমান লড়াইয়ের অবসান ঘটল।
শনিবার সকালে সর্বশেষ লড়াইক্ষেত্রে পরিণত হয় তাজমহল হোটেল। হোটেলে অবস্থান নেওয়া সর্বশেষ ৩ জঙ্গিসহ একজন সেনা নিহত হয়েছে। ভারতের কমোন্ডো প্রধান জোতি কৃষ্ণ দত্ত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৯৫৫ ঘ.
bdnews24