২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় কাশ্মীরে ভোটগ্রহণ চলছে

কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকালে ভারতের কাশ্মীর রাজ্যে বিধানসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচন বয়কট করেছে রাজ্যটির স্বাধীনতার জন্য আন্দোলনরত সংগঠনগুলো। মুসলিম অধ্যুষিত সংঘাতপূর্ণ রাজ্যটিতে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত ৭ ধাপে ভোটগ্রহণ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 08:36 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

বান্দিপোরা, ভারত, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকালে ভারতের কাশ্মীর রাজ্যে বিধানসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচন বয়কট করেছে রাজ্যটির স্বাধীনতার জন্য আন্দোলনরত সংগঠনগুলো। মুসলিম অধ্যুষিত সংঘাতপূর্ণ রাজ্যটিতে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত ৭ ধাপে ভোটগ্রহণ করা হবে। হিমালয় অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদী অনেক নেতাকে বন্দি রেখে অনুষ্ঠিত এ নির্বাচন বিবেচিত হচ্ছে রাজ্যটিতে ভারতের শাসনের ওপর এক কঠিন পরীক্ষা হিসেবে। নির্বাচনে কেমন ভোট পড়তে পারে সে সম্পর্কে সোমবার সকালে তেমন কোনো ধারণা পাওয়া যায়নি। কাশ্মীরের বেশিরভাগ মুসলমান ভারতের শাসন মেনে না নিলেও সোমবার তাদের অনেককে ভোট দিতে দেখা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমএইচবি/১৪২১ ঘ.