নতুন দিল্লি, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছে ভারত। বুধবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, হোয়াইট হাউজে তার 'অসাধারণ যাত্রা'য় শুধু দেশের মানুষই নয়, গোটা বিশ্বই অনুপ্রাণিত হবে।
মনমোহন আরও বলেন, "যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সহযোগিতার বিশাল সম্ভাবনা অনুধাবনের জন্য আমি আপনার সঙ্গে কাজ করে যাওয়ার অপেক্ষায় আছি।"
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পৃষ্ঠপোষকতায় দ্বিপক্ষীয় বেসামরিক পারমাণবিক চুক্তি সইয়ের মধ্য দিয়ে স
bdnews24