পেশোয়ার, পাকিস্তান, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের আফগান সীমান্তে পাকিস্তানি এক তালেবান নেতার ঘাঁটিতে সোমবার সন্দেহজনক মার্কিন দ্রোন ক্ষেপণাস্ত্র হামলায় বিদেশিসহ ২০ জঙ্গি নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
সেপ্টেম্বরের শুরু থেকে পাকিস্তানের আফগান সীমান্তে কয়েক ডজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে বহু মানুষ নিহত হয়েছে।
দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদের ঘাঁটিতে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জঙ্গি নিহত হয়েছে।
তবে পেণ্টাগন বলেছে, দ্রোন ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে তাদের কাছে কোনও তথ্য নেই।
পাকিস্তান সীমান্ত থেকে আন্তঃসীমান্ত হামলা বৃদ্ধি নিয়ে আফগানিস্তানের মার্কিন বাহিনীও হতাশায় আছে। ফলে তারা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৩ ঘ.
bdnews24