২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে নেতানিয়াহু'র চেয়ে এগিয়ে লিভনি

জিপি লিভনি দলীয় নেতৃত্বে আসার পর থেকেই ইসরায়েলের ক্ষমতাসীন কাদিমা পার্টির ভাগ্য ফিরতে শুরু করেছে। জনমত জরিপে দেখা গেছে, দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হলে ডানপন্থী লিকুদ পার্টির নেতানিয়াহুকে পরাস্ত করে জয়ী হতে পারেন লিভনি। সোমবার প্রকাশিত জনমত জরিপে এসব কথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 11:22 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

জেরুজালেম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিপি লিভনি দলীয় নেতৃত্বে আসার পর থেকেই ইসরায়েলের ক্ষমতাসীন কাদিমা পার্টির ভাগ্য ফিরতে শুরু করেছে। জনমত জরিপে দেখা গেছে, দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হলে ডানপন্থী লিকুদ পার্টির নেতানিয়াহুকে পরাস্ত করে জয়ী হতে পারেন লিভনি। সোমবার প্রকাশিত জনমত জরিপে এসব কথা বলা হয়েছে। নতুন একটি জোট সরকার গঠনের চেষ্টা বাদ দিয়ে লিভিনি প্রেসিডেন্টকে আগাম নির্বাচন ডাকার আহ্বান জানানোর দু'দিন পর দু'টি পত্রিকা পারিচালিত জনমত জরিপে দেখা যায়, ক্ষমতাসীন কাদিমা পার্টি বিরোধী লিকুদ পার্টিকে হারাতে পারবে। অথচ এর আগে আগস্ট মাসের জরিপগুলোতে ছিল ঠিক এর উল্টো ফলাফল। যদিও আহরোনোত পত্রিকার রোববার পরিচালিত জরিপে বলা হয়, এখন নির্বাচন হলে কাদিমা পার্টি ১২০টির মধ্যে ২৯টি আসনে জিতবে। দলটির বর্তমান আসন সংখ্যাও একই। অন্যদিকে, লিকুদ পার্টি বর্তমান ১২টির জায়গায় প্রায় ২৬টি আসনে জিততে পারে। ওলমার্ট সরকারের প্রধান মিত্র প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের লেবার পার্টির আসন বর্তমান ১৯টি থেকে কমে নেমে আসতে পারে ১১টিতে। একইদিনে দৈনিক মারিভ পত্রিকা পরিচালিত আরেকটি জনমত জরিপে বলা হয়েছে, কাদিমা পাবে ৩১টি, লিকুদ ২৯টি এবং লেবার পার্টি ১১টি আসন। অর্থাৎ, দু'টি জরিপেই দেখা যাচ্ছে, জিপি লিভনির নেতৃত্বাধীন কাদিমা পার্টি নেতানিয়াহু'র লিকুদ পার্টির চেয়ে বেশী আসন পাবে। গত ১৭ সেপ্টেম্বর লিভনি কাদিমা পার্টির নেতা নির্বাচিত হওয়ার আগে আগস্ট মাসে পরিচালিত দু'টি জরিপে দেখা গিয়েছিল, লিকুদ পার্টি ৩১ থেকে ৩৩টি আসন পাবে এবং লিভনি কাদিমার নেতা হলে দলটি ২০ থকে ২৩টি আসন পাবে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারির শেষ দিকে কিংবা ফেব্র"য়ারির শুরুতে ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত এহুদ ওলমার্টই দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০০ ঘ.