২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুপির রেকর্ড দরপতন

শুক্রবার দিনের শুরুতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। প্রতি মার্কিন ডলারের বিপরীতে এর বিনিময় হার ছিল ৫০ দশমিক ১৫ রুপি। এশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের দরপতন অব্যাহত থাকায় ভারতীয় রুপির দাম পড়ার এ ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 05:38 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

মুম্বাই, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শুক্রবার দিনের শুরুতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। প্রতি মার্কিন ডলারের বিপরীতে এর বিনিময় হার ছিল ৫০ দশমিক ১৫ রুপি। এশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের দরপতন অব্যাহত থাকায় ভারতীয় রুপির দাম পড়ার এ ঘটনা ঘটেছে। শুক্রবার ভারতের স্থানীয় সময় সকাল ৯টায় প্রতি মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া গেছে ৫০ দশমিক ১৫ রুপি। আগের দিন বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয় প্রতি ডলারে ৪৯ দশমিক ৮১/৮২ রুপি করে। এশিয়ার শেয়ার বাজারে বৃহস্পতিবার চার বছরের মধ্যে সর্বোচ্চ দরপতনের পর শুক্রবারও দরপতন অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। দিনের শুরুতে জাপানের নিক্কির শেয়ার পড়েছে ৪ শতাংশ। বিশ্বে চলমান মন্দার মধ্যে অর্থবাজারে ভীতি-আশঙ্কা এবং অভাবনীয় ওলটপালটের ঘটনা অব্যাহত থাকায় বৃহস্পতিবার শেয়ার বাজারে রেকর্ড দরপতন হয়। ওইদিন ইউরোর বিপরীতে মার্কিন ডলারের দাম গত দু'বছরের মধ্যে সর্বোচ্চ বাড়ে। এছাড়া, ইউরোর বিপরীতে জাপানি ইয়েনের দামও ছয় বছরের মধ্যে রেকর্ড পরিমাণে বৃদ্ধি পায়। অর্থবাজারের এ টালমাটাল পরিস্থিতিতে বাণিজ্যিক আয় ক্রমেই কমে যেতে পারে