২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮ পয়েন্টে এগিয়ে ওবামা

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পরিচালিত জনমত জরিপে ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে এগিয়েই থাকছেন বিরোধী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামা। নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে সংবাদ সংস্থা রয়টার্স, টেলিভিশন চ্যানেল সি-স্পান এবং জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান জগবি পরিচালিত ও মঙ্গলবার প্রকাশিত জরিপের ফলে এ খবর জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 11:59 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ওয়াশিংটন, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পরিচালিত জনমত জরিপে ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইনের চেয়ে এগিয়েই থাকছেন বিরোধী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামা। নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে সংবাদ সংস্থা রয়টার্স, টেলিভিশন চ্যানেল সি-স্পান এবং জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান জগবি পরিচালিত ও মঙ্গলবার প্রকাশিত জরিপের ফলে এ খবর জানা গেছে। এতে দেখা গেছে ৭২ বছর বয়সী ম্যাককেইনের চেয়ে চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছেন ৪৭ বছর বয়সী ওবামা। যুক্তরাষ্ট্রের ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চালানো প্রতিদিনের এসব জরিপে এর আগেও এগিয়ে ছিলেন ইলিনয়ের সিনেটর ওবামা। সোমবার সংবাদ সংস্থা রয়টার্স, টেলিভিশন চ্যানেল সি-স্পান এবং জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান জগবির প্রকাশিত জরিপে অ্যারিজোনার সিনেটর ম্যাককেইনের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে ছিলেন ওবামা। জরিপ পরিচালনাকারী জন জগবি বলেন, "ওবামার জন্য আজও একটা ভাল দিন। বিষয়গুলো পরিষ্কারভাবেই ওবামার পক্ষে যাচ্ছে।" মঙ্গলবারের জরিপে দেখা গেছে, নির্বাচনের ফল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ দল নিরপেক্ষ এবং নারী ভোটারদের মধ্যে সমর্থন বাড়াতে সক্ষম হয়েছেন ওবামা। দল নিরপেক্ষ ভোটারদের মধ্যে ওবামার গ্রহণযোগ্যতা ১১ পয়েন্ট থেকে বেড়ে ১৫ পয়েন্ট এবং নারী ভোটারদের মধ্যে ৮ পয়েন্ট থেকে বেড়ে ১৩ পয়েন্ট হয়েছে। জরিপে আরও দেখা গেছে, ৭০ এর বেশি বয়সীদের মধ্যে ওবামা বেশি জনপ্রিয় এবং হিস্পানিক ও ক্যাথলিক ভোটারদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা বেড়েছে। এছাড়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী রিপাবলিকান কলিন পাওয়ালের সমর্থন পাওয়ায় বিরোধী রিপাবলিকান শিবিরেও জনপ্রিয়তা বেড়েছে ডেমোক্র্যাট ওবামার। পাওয়েলের সমর্থন পাওয়ার পরের দিনই তার প্রতি রিপাবলিকানদের সমর্থনের হার ৯ থেকে বেড়ে ১২ শতাংশ হয়েছে। জগবি বলেন, "হতে পারে এটা পাওয়েলের প্রভাব। কেননা, ওটা শুধু সমর্থনই ছিল না; ছিল একটি জোরাল বিবৃতিও।" বিডিিিনউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৫০ ঘ.