২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ পয়েন্টে এগিয়ে ওবামা

যুক্তরাষ্ট্রের ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চালানো প্রতিদিনের জরিপে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন (৭২) এর চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামা (৪৭)। সংবাদ সংস্থা রয়টার্স, টেলিভিশন চ্যানেল সি-স্পান এবং জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান জগবি পরিচালিত ও সোমবার প্রকাশিত জরিপের ফলাফলে এ খবর জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 08:38 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ওয়াশিংটন, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চালানো প্রতিদিনের জরিপে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন (৭২) এর চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামা (৪৭)। সংবাদ সংস্থা রয়টার্স, টেলিভিশন চ্যানেল সি-স্পান এবং জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান জগবি পরিচালিত ও সোমবার প্রকাশিত জরিপের ফলাফলে এ খবর জানা গেছে। টেলিফোনে চালানো ওই জরিপে গত তিন দিনের ফলাফলে দেখা গেছে, ভোটারদের শতকরা ৫০ থেকে ৪৪ জনই ওবামাকে সমর্থন করছেন। ১৪ দিন ধরে চলা এ জরিপে এবারই প্রথম ইলিনয়ের সিনেটর ওবামা শতকরা ৫০ জন ভোটারের সমর্থন পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে বুধবারের সর্বশেষ সরাসরি টেলিভিশন বিতর্কের পর অ্যারিজোনার সিনেটর ম্যাককেইনের অবস্থান ভাল হতে থাকলেও গত তিন দিনের জরিপে সে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন তিনি। জরিপ পরিচালনাকারী জন জগবি বলেন, "সত্যিকার অর্থেই আফ্রো-মার্কিন, হিস্পানিক এবং তরুণদের মধ্যে ওবামার ব্যাপক সমর্থন রয়েছে।" তিনি আরও বলে, "শতকরা ৫০ ভাগ সমর্থন লাভ করায় তার জয়ের সম্ভাবনা বাড়ছে।" এছাড়াও, দল নিরপেক্ষ এবং নারী ভোটারদের মধ্যে ওবামার জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে। দল নিরপেক্ষ ভোটারদের মধ্যে ওবামার গ্রহণযোগ্যতা ৮ পয়েন্ট থেকে বেড়ে ১১ পয়েন্ট এবং নারী ভোটারদের মধ্যে ৬ পয়েন্ট থেকে বেড়ে ৮ পয়েন্ট হয়েছে। তবে শ্বেতাঙ্গ ভোটারদের কাছে ম্যাককেইনের সমর্থন এখনো বেশি। তাদের শতকরা ৫৩ থেকে ৪০ ভাগ সমর্থন করছে ম্যাককেইনকে। জগবি বলেন, "আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, ম্যাককেইন প্রতিযোগিতা থেকে কিছুটা ছিটকে পড়েছেন, তবে সামগ্রিকভাবে তিনি এখনও প্রতিযোগিতায় টিকে আছেন।" তিনি জানান, ১৪ দিন আগে শুরু হওয়া প্রতিদিনের এ জরিপে অ্যারিজোনার সিনেটর ম্যাককেইনের চেয়ে সব সময়ই ২ থেকে ৬ পয়েন্টে এগিয়ে থাকছেন ইলিনয়ের সিনেটর ওবামা। বিডিিিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/এলকিউ/১৪২৯ ঘ.