২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে দেশীয় গণমাধ্যমের স্বাধীনতা বৃদ্ধির আহ্বান

চীনে বিদেশি সাংবাদিকরা যে স্বাধীনতা ভোগ করছে দেশীয় গণমাধ্যমকেও সেই সুবিধা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার গ্র"পগুলো। তবে একই সঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করেছে, বর্তমান পরিস্থিতি থেকে সেটা সম্ভব হবে বলে আশা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 12:14 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

বেইজিং, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে বিদেশি সাংবাদিকরা যে স্বাধীনতা ভোগ করছে দেশীয় গণমাধ্যমকেও সেই সুবিধা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার গ্র"পগুলো। তবে একই সঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করেছে, বর্তমান পরিস্থিতি থেকে সেটা সম্ভব হবে বলে আশা নেই। বেইজিং অলিম্পিক উপলক্ষে চীন বিদেশি সাংবাদিকদের দুই বছরের জন্য বিশেষ কিছু স্বাধীনতা দিয়েছিল। গত শুক্রবার সেই দুই বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার শেষ মুহূর্তে আবার তা বাড়ানো হয়েছে। অলিম্পিকের ওই বিশেষ সুবিধায় বিদেশি সাংবাদিকরা তাদের কাজের জন্য চীনের প্রায় সমস্ত অঞ্চলে যেতে পারত। যদিও তিব্বত ভ্রমণে তাদের অনুমতি দেওয়া হয়নি। তবে এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত ছিল দেশীয় গণমাধ্যম। হিউম্যান রাইটস অব চায়নার নির্বাহী পরিচালক শ্যারন হম রোববার এক বিবৃতিতে বলেন, "চীন সরকারে উচিৎ জনগণের আহ্বানে সাড়া দেওয়া।" তিনি আরও বলেন, "সরকারের উচিৎ সংবিধানকে সম্মান করা। সংবিধানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। যে স্বাধীনতা থেকে চীনের সাংবাদিক ও লেখকরা বঞ্চিত হচ্ছে।" পৃথক একটি প্রতিবেদনে পিইএন নামের আরেকটি গ্র"প জানিয়েছে, অলিম্পিক শেষ হওয়ার পর গত দুই মাসে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং লেখকদের লেখার স্বাধীনতার অভাব ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। গ্র"পটি তাদের ওয়েবসাইটে জানায়, "অলিম্পিক উপলক্ষে গণমাধ্যমের যে স্বাধীনতা দেওয়া হয়েছিল তা মানবাধিকারকর্মীদের উৎসাহিত করেছিল। কিন্তু অলিম্পিক শেষ হওয়ার পর তারা আবারও হতাশ হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০৫ ঘ.