২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকির মুখে জাতিসংঘের দারিদ্র বিমোচন লক্ষ্যমাত্রা

বিশ্বের ধনী ও দাতা দেশগুলো আর্থিক সংকটে পড়ায় হুমকির মুখে পড়েছে জাতিসংঘের দারিদ্র বিমোচন বিষয়ক সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। অতীতে কোটি কোটি ডলার সাহায্য দেওয়া ওই ধনী দেশগুলো বর্তমানে দরিদ্র দেশগুলোয় তাদের সাহায্য কমিয়ে দিতে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 09:05 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

মিলান, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের ধনী ও দাতা দেশগুলো আর্থিক সংকটে পড়ায় হুমকির মুখে পড়েছে জাতিসংঘের দারিদ্র বিমোচন বিষয়ক সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। অতীতে কোটি কোটি ডলার সাহায্য দেওয়া ওই ধনী দেশগুলো বর্তমানে দরিদ্র দেশগুলোয় তাদের সাহায্য কমিয়ে দিতে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতিসংঘের 'মিলেনিয়াম গোল ক্যাম্পেইন' এর প্রতিষ্ঠাতা ইভেলিন হার্ফকেন্স শুক্রবার ইতালির মিলানে আন্তর্জাতিক খাদ্য বিষয়ক এক আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি রয়টার্সকে একথা বলেন। হার্ফকেন্স বলেন, "প্রত্যেকে প্রতিশ্র"তি রাখলে এখনো তাদের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। আর না রাখলে আমরা বড় সমস্যায় পড়ছি।" তিনি বলেন, "অর্থবাজারে অস্থিশীলতায় গুরুতর সমস্যায় পড়ে দরিদ্ররা।" প্রসঙ্গত, ২০০০ সালে জাতিসংঘের সদস্য দেশগুলো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা 'মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস' নির্ধারণ করে। এতে ২০১৫ সালের মধ্যে বিশ্বে দৈনিক এক ডলারের কমে জীবন যাপনরত মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। হার্ফকেন্স বলেন, "আমি সত্যিকারেই এটা প্রত্যাশা করব যে আমাদের ওই অর্থমন্ত্রীরা দ্ররিদ্রদের জন্য প্রতিশ্র"ত মাত্র কয়েক বিলিয়নের কথা ভুলে যাবেন না যারা তাদের নিজেদের আর্থিক সংকট নিরসনে ট্রিলিয়ন ডলারের পরিকল্পনা নিয়েছেন।" তিনি বলেন, বর্তমান এ আর্থিক সংকট হওয়ার আগে গত বছর থেকেই দরিদ্র দেশগুলোয় সাহায্যের পরিমাণ কমেছে। বৃহস্পতিবার একই ধরনের অভিযোগ করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার (এফএও) প্রধান জ্যাকুইস দিউফ। তিনি বলেন, দরিদ্র দেশগুলোর জনগণের ক্ষুধা নিবারণে সাহায্য করতে জুন মাসে প্রতিশ্র"ত ২২ বিলিয়ন ডলারের মাত্র ১০ শতাংশ পেয়েছে তার সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমডি/১৩১৮ ঘ.