২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক সংকট যুক্তরাষ্ট্রের জন্য আল্লাহর শাস্তি: হামাস

ফিলিস্তিনি সংগঠন হামাস নেতা ইসমাইল হানিয়া শুক্রবার বলেছেন, ইসরায়েলকে সমর্থন দেওয়া এবং ইরাক ও আফগানিস্তানে আগ্রাসনের দায়ে আল্লাহ অর্থনৈতিক সংকট দিয়ে যুক্তরাষ্ট্রকে শাস্তি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

গাজা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিস্তিনি সংগঠন হামাস নেতা ইসমাইল হানিয়া শুক্রবার বলেছেন, ইসরায়েলকে সমর্থন দেওয়া এবং ইরাক ও আফগানিস্তানে আগ্রাসনের দায়ে আল্লাহ অর্থনৈতিক সংকট দিয়ে যুক্তরাষ্ট্রকে শাস্তি দিয়েছেন। গাজা উপত্যকায় জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে হামাস নেতা হানিয়া বলেন, "আমরা মনে করি শয়তান যুক্তরাষ্ট্র ও তাদের দোসরদের শাস্তি দিতে আলাহ এই অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছেন। ৬০ বছর ধরে ফিলিস্তিনিদের ওপর দখলদারিত্বের বোঝা চাপিয়ে রাখার চেয়ে অবিচার আর কিছু হতে পারে না।" দুই বছর আগে নির্বাচনে জেতার পর সহিংসতা ত্যাগ ও ইসরায়েল-ফিলিস্তিন অন্তবর্তী চুক্তিকে স্বীকৃতি দিতে অস্বীকার করায় হানিয়ার দল হামাসকে বয়কট করে আসছে যুক্তরাষ্ট্র। হামাসের নির্বাচন জয়ের পর গাজার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে ইসরায়েল। গত বছর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বাহিনীকে পরাজিত করে গাজার দখল নিয়ে নেয় হামাস। হানিয়া বলেন, "তারা আমাদের জনগণকে বঞ্চিত করেছে, আর এখন আল্লাহ তাদেরকে অর্থ থেকে বঞ্চিত করছে। তারা আমাদের অবরোধ করে রেখেছে, এখন তারা আল্লাহর অবরোধের শিকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০১০ ঘ.