২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ- কে 'পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদের' অনুমতি দিয়েছিল বুশ প্রশাসন

আল কায়েদার সন্দেহভাজন জঙ্গিদের জিজ্ঞাসাবাদের জন্য 'পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ'সহ অন্যান্য কঠোর কৌশল প্রয়োগ করার অনুমতি দিয়েছিল বুশ প্রশাসন। ২০০৩ ও ২০০৪ সালে দুই দফায় গোপন নথিতে লিখিতভাবে ওই অনুমোদন দেয় হোয়াইট হাউস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল কায়েদার সন্দেহভাজন জঙ্গিদের জিজ্ঞাসাবাদের জন্য 'পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ'সহ অন্যান্য কঠোর কৌশল প্রয়োগ করার অনুমতি দিয়েছিল বুশ প্রশাসন। ২০০৩ ও ২০০৪ সালে দুই দফায় গোপন নথিতে লিখিতভাবে ওই অনুমোদন দেয় হোয়াইট হাউস। ওয়াশিংটন পোস্ট পত্রিকাটি বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনিক ও গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, সিআইএ'র তৎকালীন পরিচালক জর্জ টেনেট ওই গোপন জিজ্ঞাসাবাদ শুরুর বছরখানেক পর এ অনুমোদনের জন্য আবেদন করেছিলেন। এতোদিন গোপন রাখা ওই নথিগুলো স