প্রিয়া বিহার, ক্যাম্বোডিয়া, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ড-ক্যাম্বোডিয়া সীমান্তে বুধবার দু'দেশের সেনাদের মধ্যে গোলাগুলি ও রকেট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তপক্ষে ২ জন নিহত ও সাত সেনা আহত হয়েছে। ক্যাম্বোডিয়া ত্যাগ করার জন্য থাই নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে থাইল্যান্ড সরকার।
ক্যাম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী হর ন্যামহং বলেছেন, গোলাগুলিতে নিহত দুইজন ক্যাম্বোডীয়। আর উভয়পক্ষে সেনা হাতাহত হয়েছে ৭ জন।
গোলাগুলির জন্য থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়া একে অন্যকে দোষারোপ করছে এবং প্রত্যেকেই দাবি করছে যে, অপরপক্ষ আগে গুলি চালিয়েছে।
হর ন্যামহং বলেন, সীমান্ত বিরোধ নিয়ে বৃহস্পতিবার দু দেশের মধ্যকার নির্ধারিত বৈঠক ঠিক সময়েই হবে।
সংঘর্ষ সমাধানের আশা প্রকাশ করে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা এ ঘটনাকে সেনাদের মধ্যকার ব্যাপার বলে মনে করছি। থাইল্যান্ডের আগ্রাসন মনে করছি না। "
এর আগে থ্যাইল্যান্ড জানায়, গোলাগুলিতে তাদের চার সেনা আহত হয়েছে। অপরপক্ষে ক্যাম্বোডিয়ার দুই সেনা আহত হয়েছে । এছাড়া ক্যাম্বোডিয়ার সেনারা ১০-১২ জন থ্যাই সেনাকে আটক করেছে বলে দাবি করে দেশটি। তবে কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
সীমান্ত অঞ্চলের ৯০০ বছরের পুরনো প্রিয়া বিহার মন্দির নিয়ে স
bdnews24