ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - উত্তর কোরিয়াকে 'সন্ত্রাসের মদদদাতা' রাষ্ট্রের কালো তালিকা থেকে বাদ দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানান, উত্তর কোরিয়া তার বিতর্কিত পরমাণু কর্মসূচিকে পূর্ণ পর্যবেক্ষণের আওতায় আনতে সম্মত হওয়ার পর এ বিষয়ে একটি চুক্তি হয়েছে এবং দেশটিকে ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। (বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১১৪৫ ঘ.
bdnews24