২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলায় ৯ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি প্রিজন ভ্যান ও স্কুল বাসের কাছে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৯ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 12:32 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

পাকিস্তান, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি প্রিজন ভ্যান ও স্কুল বাসের কাছে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৯ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, রিমোট কন্ট্রোল দিয়ে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়। নিহতদের মধ্যে দুজন পুলিশ, তিন বন্দি ও চারজন স্কুলছাত্রী রয়েছে। বন্দিদের নিয়ে একটি গাড়ি আদালত থেকে কারাগারে যাওয়ার পথে বোমাটি বিস্ফোরিত হয়। একইসময়ে কাছেই আরেকটি স্কুল বাস থাকায় সেটিতেও বোমার আঘাত লাগে। এ ঘটনায় ৯ জন নিহত হওয়া ছাড়াও অনিশ্চিত সূত্রে ১০ জন আহত হওার খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৮ ঘ.