২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামাবাদে পুলিশ সদর দপ্তরে বোমা বিস্ফোরণ, ৮ জন আহত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শহরতলীতে অবিস্থত পুলিশ সদর দপ্তরে বৃহস্পতিবার শক্তিশালী একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 08:21 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ইসলামাবাদ, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শহরতলীতে অবিস্থত পুলিশ সদর দপ্তরে বৃহস্পতিবার শক্তিশালী একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ) পুলিশ কর্মকর্তা খালিদ মেহমুদ রয়টার্সকে বলেন, "আমি বিস্ফোরণস্থলে আহত কয়েকজনকে দেখেছি। তাদের সংখ্যা ৮ কিংবা ৯ জন।" স্বরাষ্ট্রসচিব কামাল শাহ বলেছেন, বেশ কয়েকজন আহত হয়েছে। তবে এপ্রতিবেদন লেখা পর্যন্ত কেউ নিহত হওয়ার খবর আসেনি। বিস্ফোরণটি গাড়িবোমা বিস্ফোরণ ছিল বলে জানান শাহ। সর্বশেষ এ হামলাটি ঘটেছে একটি নিরাপত্তা বলয়ে। ২০ সেপ্টেম্বরে ম্যারিয়ট হোটেলে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ৫৫ জন নিহতের ঘটনায় নগরীর নিরাপত্তা বাড়ানোর পরও এ হামলা হল। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন আদিবাসী এলাকাগুলোতে মুসলিম জঙ্গি ঘাঁটিগুলোতে সেনা অভিযানের পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানে আরও বেশি বোমা হামলার আশঙ্কা দেখা দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে বৃহস্পতিবার ২য় দিনের মতো বিশেষ অধিবেশন চলার মাঝেই নতুন কওে ওই বোমা হামলা ঘটল। হামলার পরপরই প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এক বিবৃতিতে বলেছেন, "এ ঘটনায় সরকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই থেকে সরে আসবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৩৬ ঘ.