২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্য নিরাপত্তা ক্ষুন্ন করছে: মেদভেদেভ

রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বুধবার ওয়াশিংটনের কড়া সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বে আধিপত্য বিস্তারের যে ভূমিকা নিয়েছে তাতে আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষুন্ন হচ্ছে। তিনি বলেন, "বিশ্বের ওপর কর্তৃত্ব বজায় রাখার আকাঙ্খার কারণে যুক্তরাষ্ট্র সত্যিকারের একটি গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা গড়ার ঐতিহাসিক সুযোগ হারাচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ফ্রান্স, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বুধবার ওয়াশিংটনের কড়া সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বে আধিপত্য বিস্তারের যে ভূমিকা নিয়েছে তাতে আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষুন্ন হচ্ছে। তিনি বলেন, "বিশ্বের ওপর কর্তৃত্ব বজায় রাখার আকাঙ্খার কারণে যুক্তরাষ্ট্র সত্যিকারের একটি গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা গড়ার ঐতিহাসিক সুযোগ হারাচ্ছে।" ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের কার্যকলাপ সম্পর্কে এটিই মেদভেদেভের সবচে কড়া বক্তব্য। উত্তেজনাপূর্ণ বিরল এক ভাষণে মেদভেদেভ বলেন, ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে হামলার পর মস্কো ওয়াশিংটনের সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই অংশীদারিত্বের ঐতিহাসিক সুযোগ যুক্তরাষ্ট্র হারিয়েছে। ইরাক ও আফগানিস্তানে আগ্রাসন এবং পূর্ব ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অংশীদারিত্বের সম্ভাবনা তিরোহিত করেছে। মেদভেদেভ এও বলেন, আগস্টে জর্জিয়ার সঙ্গে রাশিয়ার যুদ্ধ এটাই প্রমাণ করেছে যে, ইউরোপে ন্যাটো ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যে নিরাপত্তাবলয় রয়েছে তার বড় ধরনের রদবদল প্রয়োজন। ক্রেমলিনের এই নেতা নতুন একটি নিরাপত্তা প্রস্তাব দিয়ে বলেন, এই ব্যবস্থায় সামরিক শক্তি ব্যবহার নিষিদ্ধ থাকবে এমনকি এ শক্তি ব্যবহারের হুমকি দেওয়াও নিষিদ্ধ থাকবে। সেইসঙ্গে মহাদেশের নিরাপত্তা কোনও দেশ এককভাবে বিধান করার ভূমিকা নেবে না। সেটি রাশিয়া বা অন্য যে কোনও দেশই হোক। মেদভেদেভ বলেন, আফগানিস্তানে তালেবান শাসনের পতন ঘটিয়ে যুক্তরাষ্ট্র একতরফা পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক গত কয়েক বছরে অবনতির দিকে গেছে। স্নায়ুযুদ্ধযুগের পর বর্তমানেই দুদেশের সম্পর্কে সবচেয়ে বেশি অবনতি ঘটেছে। স