২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রসায়নে নোবেল পেলেন ২ মার্কিন ও এক জাপানি

জিএফপি নামের একটি প্রোটিন আবিষ্কারের জন্য এ বছর রসয়ান বিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্রের দুইজন এবং জাপানের একজন গবেষক। 'গ্রিন ফ্লুরোসেন্ট প্রোটিন' বা জিএফপি নামের এ প্রোটিন ইতিমধ্যেই আধুনিক প্রাণীবিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিগণিত হয়েছে। ক্যান্সার ও আলঝেইমারের মতো ঘাতক ব্যাধি প্রাথমিকভাবে সনাক্ত করতে প্রোটিনটি কাজে লাগছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 11:56 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

স্টকহোম, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিএফপি নামের একটি প্রোটিন আবিষ্কারের জন্য এ বছর রসয়ান বিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্রের দুইজন এবং জাপানের একজন গবেষক। 'গ্রিন ফ্লুরোসেন্ট প্রোটিন' বা জিএফপি নামের এ প্রোটিন ইতিমধ্যেই আধুনিক প্রাণীবিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিগণিত হয়েছে। ক্যান্সার ও আলঝেইমারের মতো ঘাতক ব্যাধি প্রাথমিকভাবে সনাক্ত করতে প্রোটিনটি কাজে লাগছে। রয়েল সুইডিশ একাডেমী অব সায়েন্সেস বুধবার জানিয়েছে, উজ্জ্বল সবুজাভ প্রোটিন জিএফপি আবিষ্কারের জন্য জাপানের ওসামু শিমোমুরা এবং যুক্তরাষ্ট্রের মার্টিন চালফি ও রজার তিসিনকে রসায়নে ২০০৮ সালের নোবেল পুরষ্কার দেওয়া হয়েছে। 'আকোয়ারিয়া ভিক্টোরিয়া' এবং 'ক্রিস্টাল জেলি' নামে পরিচিত সুন্দর সামুদ্রিক মাছ জেলিফিস-এ ১৯৬২ সালে প্রথমবারের মতো এ প্রোটনটির সন্ধান পাওয়া যায়। নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন সুইডশ ক্রাউন বা প্রায় ১৪ লাখ ডলার। পুরস্কারপ্রাপ্তদের একটি করে পদক, একটি সম্মানসূচক ডিপ্লোমা সনদ এবং অর্থ ভাগ করে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৪৪ ঘ.