২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে পাঁচ বছরের মধ্যে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

বিশ্ব অর্থনৈতিক সংকটের প্রভাবে ভারতীয় রুপির ব্যাপক দরপতন হয়েছে। মঙ্গলবার সকালে গত সাড়ে পাঁচ বছরের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার রেকর্ড ৪৮ রুপির কিছু বেশিতে লেনদেন হয়েছে। ২০০৩ সালের পর মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির এটাই সবচেয়ে বেশি দরপতন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 06:39 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

মুম্বাই, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব অর্থনৈতিক সংকটের প্রভাবে ভারতীয় রুপির ব্যাপক দরপতন হয়েছে। মঙ্গলবার সকালে গত সাড়ে পাঁচ বছরের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার রেকর্ড ৪৮ রুপির কিছু বেশিতে লেনদেন হয়েছে। ২০০৩ সালের পর মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির এটাই সবচেয়ে বেশি দরপতন। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকালে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার ছিল ৪৮ দশমিক ০১ থেকে ০২। এর আগের দিন সোমবার ডলারের বিপরীতে রুপির বিনিময় হার ছিল ৪৭ দশমিক ৮০ থেকে ৮১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১২১১ ঘ.