২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান যুদ্ধ জয় করা যাবে না: ব্রিটিশ কমান্ডার

আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে জেতা যাবে না। আফগানিস্তানের ব্রিটিশ কমান্ডার ব্রিগেডিয়ার মার্ক কার্লেটন-স্মিথ একথা বলেছেন। 'দ্য সানডে টাইমস' এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

লন্ডন, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে জেতা যাবে না। আফগানিস্তানের ব্রিটিশ কমান্ডার ব্রিগেডিয়ার মার্ক কার্লেটন-স্মিথ একথা বলেছেন। 'দ্য সানডে টাইমস' এক প্রতিবেদনে একথা জানিয়েছে। এক সাক্ষাৎকারে মার্কি কার্লেটন স্মিথের বক্তব্য উদ্ধৃত করে সানডে টাইমস জানিয়েছে, "তালেবানরা আলোচনায় রাজি থাকলে সেটিই হতে পারে তালেবান বিদ্রোহ শেষের পথে প্রয়োজনীয় অগ্রগতি।" তিনি বলেন," কিন্তু যুদ্ধে আমরা জিততে পারব না। এতে করে কেবল তালেবান বিদ্রোহ একটা পর্যায়ে কমিয়ে আনা যাবে। যাতে করে হুমকি কমে আসবে এবং আফগান বাহিনী তা সামাল দিয়ে চলতে পারবে।" কার্লেটন আরও বলেন, তালেবান বিদ্রোহ কম থাকতে থাকতেই ব্রিটিশ সেনারা আফগানিস্তান ছাড়তে পারে। ন্যাটো কমাণ্ডার ও কূটনীতিকরা বলছেন, তালেবান বিদ্রোহ কেবল সামরিক পন্থায় শেষ করা যাবে না। বিদ্রোহ অবসানের জন্য শেষমেশ তালেবান জঙ্গিদের সঙ্গে আলোচনায় বসার প্রয়োজন পড়বে। কার্লেটন বলেন, "তালেবানরা টেবিলের অপর পাশে বসে সমস্যার রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনায় বসলেই কেবল এ ধরনের জঙ্গি তৎপরতা অবসানে কোনও অগ্রগতি হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৬ ঘ.