ভিয়েনা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্যের ছয়টি মুসলিম দেশে গণবিধ্বংসী অস্ত্র সরবরাহ করেছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। শনিবার ভিয়েনায় জাতিসংঘের ১৪৫ সদস্যবিশিষ্ট পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ'র বার্ষিক সম্মেলনে এ অভিযোগ করে ইসরায়েল। তবে অভিযোগে ওই ছয়টি দেশের নাম উল্লেখ করেনি মধ্যপ্রাচ্যের একমাত্র ইহুদি রাষ্ট্রটি।
উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি পুনরায় চালু করার যে পদক্ষেপ নিয়েছে তা থেকে তাদের সরে আসার আহ্বান জানিয়ে শনিবার আইএইএ'র সম্মেলনে সর্বসম্মতভাবে একটি সনদ গৃহীত হয়।
এ সময় অস্ত্রবিস্তার রোধের প্রতিশ্র"তি এড়িয়ে চলা মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র সরবরাহের অভিযোগ আনে ইসরায়েল।
মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্র অধিকারী দেশ ইসরায়েল। দেশটি যাতে তার পরমাণু কর্মসূচি বন্ধ করে এবং অস্ত্রবিস্তার রোধ চুক্তি বা এনপিটি'তে স্বাক্ষর করে আইএইএ'র পূর্ণ পরিদর্শনে সম্মত হয় সেজন্য আরব দেশগুলো জাতিসংঘ সংস্থাটিকে দুটি প্রস্তাব দিয়েছে। কিন্তু ওই প্রস্তাবগুলো নিয়ে সেখানে কড়া বিতর্ক হয়।
সম্মেলনে ইসরায়েলের প্রতিনিধি ডেভিড ডেনিয়েলি বলেন, এনপিটির সদস্য এবং অস্ত্রবিস্তার সংক্রান্ত অন্যান্য চুক্তির সদস্য হওয়া সত্ত্বেও মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ উত্তর কোরিয়ার কাছ থেকে গোপনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং গণবিধ্বংসী অস্ত্র তৈরির উপায় ও সরঞ্জাম অর্জন করেছে।
সম্মেলনে ডেনিয়েলি আরও বলেন "আন্তর্জাতিক স
bdnews24