সেন্ট লুইস, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আর্থিক বিপর্যয় থেকে দেশকে পুনরুদ্ধার করতে যুক্তরাষ্ট্রের সিনেট ব্যাংক ও বীমা খাতে ৭০০ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব অনুমোদন করায় বিদেশি সাহায্য দ্বিগুণ করার প্রতিশ্রতি থেকে সরে আসতে পারেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামা।
বৃহস্পতিবার ভাইস প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থী সারাহ পেলিনের সঙ্গে আনুষ্ঠানিক বিতর্কে ওবামার রানিং মেট ডেমোক্র্যাট প্রার্থী যোসেফ বাইডেন এমনই ইংগিত দিয়েছেন।
এর আগে ওবামা প্রতিশ্র"তি দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্র সরকারের দেয়া সাহায্যের পরিমাণ তিনি দ্বিগুণ করে দেবেন।
বৃহস্পতিবার সারাহ পেলিনের সঙ্গে বিতর্কে বাইডেন বলেন, "বিদেশি সাহায্যের পরিমাণ দ্বিগুণ করার যে প্রতিশ্র"তি আমরা দিয়েছিলাম, বর্তমান পরিপ্রেক্ষিতে তা বিলম্বিত করতে হতে পারে।"
অন্যদিকে পেলিন বলেন, বর্তমান অর্থনৈতিক সঙ্কটে তার দলের নির্বাচনী নীতিতে পরিবর্তন আনার প্রয়োজন হবে না।
প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইনের রানিং মেট ও আলাস্কার গভর্নর পেলিন বলেন, "গত পাঁচ সপ্তাহ ধরে প্রচারাভিযানে আছি আমি। আমেরিকার জনগণের জন্য ঠিক নয়, এমন প্রতিশ্র"তি আমি এই সময়ে দিয়েছি বলে মনে হয় না।"
তিনি আরো বলেন, "আমার বিশ্বাস, পূরণ করা সম্ভব নয় এমন কোনো প্রতিশ্র"তি জন ম্যাককেইনও দেননি।"
গত শতকের ত্রিশের দশকের মহামন্দার পর যুক্তরাষ্ট্র সবচেয়ে ভয়াবহ আর্থিক সঙ্কটে পড়ে সা
bdnews24