২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ালেন জিউলিয়ানি-এডওয়ার্ডস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে বুধবার সরে দাঁড়িয়েছেন রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী রুডি জিউলিয়ানি এবং ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশী জন এডওয়ার্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 08:19 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

সিমি ভ্যালি, ক্যালিফোর্নিয়া, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে বুধবার সরে দাঁড়িয়েছেন রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী রুডি জিউলিয়ানি এবং ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশী জন এডওয়ার্ডস। প্রেসিডেন্ট পদপ্রার্থীদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিউইয়র্কের সাবেক মেয়র জিউলিয়ানি এবং নর্থ ক্যারোলাইনার সাবেক সিনেটর এডওয়ার্ডস সরে দাঁড়ানোয় ক্ষমতাসীন রিপাবলিকান এবং বিরোধী ডেমোক্র্যাট উভয় দলেই মূলত এখন দুইজন করে প্রতিদ্বন্দ্বী রইল। এরা হচ্ছেন রিপাবলিকান দলীয় অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন ও ম্যাসাচুসেট অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীতার প্রতিযোগিতায় অবশ্য আরও একজন এখনও রয়েছেন। তিনি আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবি। অবশ্য, রিপাবলিকানদের মধ্যে তার তেমন জনপ্রিয়তা দেখা যাচ্ছে না। অন্যদিকে, এডওয়ার্স নির্বচনী দৌড় থেকে সরে দাঁড়ানোয় ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী তালিকায় রইল সাবেক ফার্স্ট লেডি ও নিউইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটন এবং ইলিনয়ের সিনেটর বারাক ওবামা। জিউলিয়ানি বুধবার রিপাবলিকান দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতা থেকে সড়ে দাঁড়িয়ে অপর প্রার্থী জন ম্যাককেইনকে তার সমর্থন ঘোষণা করেন। অবশ্য, এডওয়ার্ডস ডেমোক্র্যাট দলীয় কোনো প্রর্থীর প্রতিই তার সমর্থন ব্যক্ত করেননি। এমন পরিপ্রেক্ষিতে ফেব্র"য়ারির পাঁচ তারিখের 'সুপার টুয়েসডে'-তে ২৪ টি অঙ্গরাজ্যের দলীয় নির্বাচনে ম্যাককেইন-রমনি এবং হিলারি-ওবামা প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩৫৮ ঘ.