জেরুজালেম,জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - ২০০০ সালের আরব বংশোদ্ভুত ১৩ ইসরায়েলি বিক্ষোভকারীকে হত্যার জন্য পুলিশ কর্মকর্তাদের অভিযুক্ত করা হবে না। ইসরায়েলের এটর্নি জেনারেল মেনি মাজুজ একথা বলেছেন। এতে ইসরায়েলের বিরুদ্ধে আরব বংশোদ্ভুত নাগরিকদের প্রতি বৈষম্যের অভিযোগ উঠেছে।
মেনি মাজুজ জানান, ইতোমধ্যে ইসরায়েলি তদন্ত থেকে পাওয়া তথ্যের সঙ্গে সঙ্গতি রেখেই পুলিশের বিরুদ্ধে এই মামলা বন্ধ করে দেয়া হয়েছে। অধিকৃত গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি আন্দোলনের সময় ওই ১৩ আরবকে হত্যা করে পুলিশ।
মাজুজ বলেন, "সন্দেহভাজনদের কাউকে অভিযুক্ত করার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।"
মাজুজয়ের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আরবদের আইনজীবি সুহাদ বিশারা বলেছেন, "ইসরায়েল আরবদের নাগরিক হিসেবে নয়, শত্র" হিসেবে দেখছে।"
২০০০ সালের অক্টোবরে ইসরায়েলের উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের সমর্থনে আরবরা ওই বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা পুলিশ এবং পথচারীদের ওপর পাথর এবং ককটেল ছুঁড়ে মারলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলিবর্ষণ করে। এতে একজন ইহুদি নিহত হয় এবং বেশ কয়েকজন পুলিশ আহত হয়।
উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটিশশাসিত ফিলিস্তিনের একটা অংশে ইহুদি রাষ্ট্র ইসরায়েল স্থাপনের পর সেখানে বসবাসরত কিছু আরব ই্সরায়েলি নাগরিক হয়ে যায়। বর্তমানে ইসরায়েলের এক পঞ্চমাংশ নাগরিকই আরব বংশোদ্ভুদ। তারা বৈষম্যের স্বীকার হচ্ছে বলে প্রায়ই অভিযোগ করে আসছে। কিন্তু সরকার তা অস্বীকার করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫১১ঘ.
bdnews24