ওয়াশিংটন,জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /রয়টার্স/বিবিসি) - যুক্তরাষ্ট্রের একটি বড় গোয়েন্দা উপগ্রহ কক্ষচ্যুত হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একটি ছোট বাস আকৃতির (৯০৭২ কেজি) এই উপগ্রহটি এ বছর ফেব্র"য়ারি অথবা মার্চের দিকে পৃথিবীতে আছড়ে পড়ে বিধ্বস্ত হতে পারে। শনিবার একজন সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ঐ কর্মকর্তা আরও জানান,উপগ্রহটি আর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এটি পৃথিবীর কোথায় বিধ্বস্ত হবে তাও বলা যাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গর্ডন জনদ্রয়ে জানান, যথাযথ কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি আরও জানান, প্রতি বছর অসংখ্য উপগ্রহ কক্ষচ্যুত হয়ে পতিত হচ্ছে। তবে পৃথিবীর কোন ক্ষতি কখনও হয়নি। তিনি বলেন, "এবারের উপগ্রহটি আছড়ে পড়ে যাতে পৃথিবীর তেমন কোনো ক্ষতি না হয় সেদিকেই আমরা লক্ষ্য রাখছি।"
মার্কিন জাতীয় নিরাপত্তা আর্কাইভের আরেকজন বিশেষঞ্জ জেফরি রিচেলসন জানান, সম্ভবত শত্র"পক্ষের অবস্থান নিরুপণের জন্য ছবি তোলার উপগ্রহ এটি।
এই উপগ্রহে রকেটের জ্বালানি হাইড্রাজিন ভরা আছে। আছে এমোনিয়া জাতীয় পদার্থও। এটি একধরনের টক্সিক কেমিক্যাল। ফলে এটি বিধ্বস্ত হলে ক্ষয়-ক্ষতি হতে পারে।
প্রতিরক্ষা গবেষণা বিষয়ক মহাপরিচালক জন পাইক বলেছেন, গোয়েন্দা উপগ্রহটি নিয়ন্ত্রণহীন অবস্থায় পৃথিবীতে এসে পড়লে যুক্তরাষ্ট্রের অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। গোয়েন্দা উপগ্রহ সাধারনত নিয়ন্ত্রণের মধ্য দিয়েই পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। যাতে কেউ এটি হাসিল করতে না পারে।
সেনা বিশেষজ্ঞরা বলছেন, উপগ্রহটিকে এখন ধ্বংস করে দেওয়াও বিপজ্জনক। কারণ, তা করা হলে এর ধ্বংসাবশেষ বাতাসে মিশে গিয়ে পৃথিবীকে উত্তপ্ত করে তুলবে।
উল্লেখ্য, এর আগে নাসার একটি পরিত্যাক্ত মহাকাশ স্টেশন (ওজন ৭৮টন) স্কাইল্যাব ১৯৭৯ সালে কক্ষচ্যুত হয়ে পৃথিবীতে পড়েছিল। তবে স্কাইল্যাবের ধ্বংসাবশেষ ভারত মহাসাগর এবং অস্ট্রেলিয়ার প্রত্যন্ত একটি অঞ্চলে গিয়ে পড়ায় এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আবার ২০০২ সালেও ৭ হাজার পাউন্ড (৩,১৭৫ কেজি) ওজনের 'সায়েন্স স্যাটেলাইট' পৃথিবীতে আছড়ে পড়ে। কিন্তু সেটিও পারস্য উপসাগরে বিধ্বস্ত হওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২২৩ঘ.
bdnews24