২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় হামলার চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র-কলম্বিয়া: শ্যাভেজ

ভেনেজুয়েলায় আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ অভিযোগ করে একথা বলেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস কলম্বিয়া সফরের দিন শুক্রবার শ্যাভেজ এই মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

কারাকাস, ২৬, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভেনেজুয়েলায় আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ অভিযোগ করে একথা বলেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস কলম্বিয়া সফরের দিন শুক্রবার শ্যাভেজ এই মন্তব্য করেছেন। এক সংবাদ সম্মেলনে শ্যাভেজ সাংবাদিকদের বলেন, "ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক হামলা উস্কে দেওয়ার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার জন্য আমি কলম্বিয়া সরকারকে দোষারোপ করছি।" বামপন্থী প্রেসিডেন্ট শ্যাভেজ দীর্ঘদিন থেকেই তাকে মতা থেকে হটানো এবং হত্যার ষড়যন্ত্রের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন। স