২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থাভোট কিংবা পদত্যাগ, দোটানায় প্রোদি

আস্থাভোটের ঝুঁকি নেবেন নাকি পদত্যাগ করবেন এ সিদ্ধান্ত বৃহস্পতিবারে মধ্যে নিতেই হবে ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদিকে। পদত্যাগ করলে তো করাই যায়, কিন্তু ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে পার্লামেন্টের উচ্চকক্ষে আস্থাভোটের ডাক দিলেও সেখানে হারার সম্ভাবনা আছে। কাজেই সিদ্ধান্ত নিতে মহা দোটানায় আছেন প্রোদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

রোম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আস্থাভোটের ঝুঁকি নেবেন নাকি পদত্যাগ করবেন এ সিদ্ধান্ত বৃহস্পতিবারে মধ্যে নিতেই হবে ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদিকে। পদত্যাগ করলে তো করাই যায়, কিন্তু ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে পার্লামেন্টের উচ্চকক্ষে আস্থাভোটের ডাক দিলেও সেখানে হারার সম্ভাবনা আছে। কাজেই সিদ্ধান্ত নিতে মহা দোটানায় আছেন প্রোদি। গত সপ্তাহে এক মন্ত্রীর পদত্যাগ ও চলতি সপ্তাহে ক্ষমতাসীন মধ্য-বামপন্থী জোট সরকার থেকে ওই মন্ত্রী তার দলের সমর্থন প্রত্যাহারের পর এই অনিশ্চয়তার মধ্যে পড়েছে প্রোদির দেড় বছরের সরকার। এই অবস্থায় তার সরকার টিকিয়ে রাখার চেষ্টাকে 'প্রোদির শেষ যুদ্ধ' বলে অভিহিত করেছে দৈনিক 'লা রিপাবলিকা'। পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রোদি বুধবার সেখানে আস্থা ভোটে জিতেছেন। কিন্তু উচ্চকক্ষে বা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সেখানে জেতার সম্ভাবনা খুবই কম। কাজেই উচ্চকক্ষে আস্থাভোটের মুখোমুখি হবেন কিনা সে সিদ্ধান্ত নিতে তাকে দোটানায় পড়তে হয়েছে। তিনি ঝুঁকি নিলে বৃহস্পতিবার সেখানে আস্থাভোট হওয়ার কথা। রাজনৈতিক বিশ্লেষক ও প্রেসিডেন্ট নেপোলিটানো হয়ত চাইবেন উচ্চকক্ষে আস্থাভোটের ঝুঁকি নেওয়ার চাইতে প্রোদি পদত্যাগ করুন। কারণ, উচ্চকক্ষে তার জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই। এছাড়া, এমন হতে পারে নেপোলিটানো দেশের জটিল নির্বাচনী আইন পরিবর্তনের ক্ষমতা দিয়ে প্রোদি অথবা বয়জ্যষ্ঠ রাজনীতিক বা উর্ধ্বতন কর্মকর্তাদের একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানাতে পারেন। ইউরো অঞ্চলের তৃতীয় বৃহত্তর অর্থনীতির এই দেশে রাজনৈতিক অস্থীতিশীলতার জন্য মূলত জটিল নির্বাচনী আইনই দায়ী। তবে প্রোদি ইঙ্গিত দিয়েছেন, ঝুঁকি নিয়ে হলেও সরকার টিকিয়ে রাখতে তিনি শেষ পর্যন্ত লড়ে যাবেন। সিনেটে আস্থাভোটকে তিনি রাজনৈতিকভাবে সম্মানজনক বলে মনে করছেন এবং সেখানে হয়ত তিনি কিছু বিরোধী সিনেটরকে নিজের পক্ষে আনতে পারবেন এ আশা তার আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫০ ঘ.