২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সেন্ট্রিফিউজ উন্নয়ন স্থাপনা পরিদর্শনে আইএইএ

জাতিসংঘের পরমাণু স্থাপনা পর্যবেক্ষকদের এই প্রথম আধুনিক সেন্ট্রিফিউজ উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করতে দিয়েছে ইরান। বিতর্কিত পরমাণু কর্মসূচিতে স্বচ্ছতার প্রমাণ দিতে ইরান এ পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট কূটনীতিকরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ভিয়েনা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জাতিসংঘের পরমাণু স্থাপনা পর্যবেক্ষকদের এই প্রথম আধুনিক সেন্ট্রিফিউজ উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করতে দিয়েছে ইরান। বিতর্কিত পরমাণু কর্মসূচিতে স্বচ্ছতার প্রমাণ দিতে ইরান এ পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট কূটনীতিকরা একথা জানিয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) সংশ্লিষ্ট এক কূটনীতিক বলেছেন, আইএইএ ইরানের পরমাণু কর্মসূচি খতিয়ে দেখার কাজ প্রায় শেষ করে এনেছে। এ সময় ইরানের ওপর ছয় বিশ্বশক্তির নতুন নিষেধাজ্ঞা আরোপের চেষ্টায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ পদক্ষেপে ওই প্রক্রিয়া ব্যাহত হতে পারে। মঙ্গলবার বার্লিন বৈঠকে ইরানের ওপর তৃতীয় দফা নিষেধাজ্ঞা প্রস্তাবনার খসড়া তৈরিতে একমত হয়েছে ছয় বিশ্বশক্তি। তবে এই খসড়া প্রস্তাব কঠোর নয় বলে জানিয়েছে রাশিয়া। ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমাদের ধারণা। কিন্তু ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। আইএইএ প্রধান এল বারাদি ১১-১২ জানুয়ারিতে ইরানে এক বিরল সফর করেন। ওই সময় ইরান ৪ সপ্তাহের মধ্যে তাদের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিতে রাজি হয়। সেইসঙ্গে দ্রুতগতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে নতুন ধরনের সেন্ট্রিফিউজ তৈরির ব্যাপারে কিছু তথ্য দিতেও রাজি হয় তারা। বুধবার আইএইএ-ইরান সম্পর্ক বিষয়ক কূটনীতিকরা রয়টার্সকে জানান, এল বারাদি ও তার পর্যবেক্ষকদলের প্রধান ওল্লাই হেইনোনেনও তেহরানের সেন্ট্রিফিউজ উন্নয়ন স্থাপনা পরিদর্শন করেছেন। এক কূটনীতিক জানান, "ওই স্থাপনাটি ইরানের নতুন ডিজাইনের পি-২ সেন্ট্রিফিউজ তৈরির জন্য একটি গবেষণা ও উন্নয়ন ল্যাবরাটরি। তারা এই গবেষণাগারটি দেখেছেন। ২০০৬ সালে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এই কর্মসূচির কথা জানানোর পর এবারই প্রথম তা পরিদর্শন করল আইএইএ। উল্লেখ্য, জাতিসংঘ পর্যবেক্ষকরা অনেকদিন থেকেই সেন্ট্রিফিউজ উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করতে দেওয়ার দাবি জানিয়ে আসছে। ইরান এই প্রযুক্তি কতটা আয়ত্ব করছে এবং এটি তারা অস্ত্র উৎপাদনে কাজে লাগানোর চেষ্টা করছে কিনা-- মূলত তা দেখাই আইএইএ'র উদ্দেশ্য। কিন্তু ২০০৬ সালে আন্তর্জাতিক স