২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের প্রধানমন্ত্রী কৈরালার শারীরিক অবস্থার উন্নতি

নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসকরা মঙ্গলবার একথা জানিয়েছেন। গত সপ্তাহের শেষ দিকে ৮৩ বছর বয়সী কৈরালার শ্বাসকষ্টজনিত সমস্যা ধরা পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 11:22 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

কাঠমান্ডু, জানুয়ারি ২২, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসকরা মঙ্গলবার একথা জানিয়েছেন। গত সপ্তাহের শেষ দিকে ৮৩ বছর বয়সী কৈরালার শ্বাসকষ্টজনিত সমস্যা ধরা পড়ে। এক বিবৃতিতে কৈরালার চিকিৎসক ডা. মান বাহাদুর বলেন, "মঙ্গলবার সকালের মেডিকেল চেক-আপে দেখা গেছে, প্রধানমন্ত্রীর অবস্থার উন্নতি হয়েছে।" তিনি বলেন, "প্রধানমন্ত্রী ভাল অনুভব করছেন, সকালের নাস্তা করেছেন এবং তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।" এর আগে ২০০৬ সালের জুলাই মাসে নিউমোনিয়ার চিকিৎসরা জন্য কৈরালাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই থেকে তার শারীরিক অবস্থা ভাল যাচ্ছে না। বাসভবনে থেকেই তিনি তার অধিকাংশ কাজ করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭০৯ ঘ.