২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশুরা উদযাপনকালে ইরাকে সহিংসতায় ৯ জন নিহত

পবিত্র আশুরাকে ঘিরে ইরাকের শিয়া তীর্থ কারবালায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও শনিবার সহিংসতায় অন্ততপক্ষে ৯ জন নিহত হয়েছে। ১০ই মুহররম দশ দিনব্যাপী আশুরা উদ্যাপনের চূড়ান্ত দিন শনিবার তাল আফারে প্রায় ২৫ লাখ ধর্মানুরাগী সমবেত হয়। এ সময় রকেট হামলায় নিহত হয় ৭ জন। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 08:10 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

কারবালা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পবিত্র আশুরাকে ঘিরে ইরাকের শিয়া তীর্থ কারবালায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও শনিবার সহিংসতায় অন্ততপক্ষে ৯ জন নিহত হয়েছে। ১০ই মুহররম দশ দিনব্যাপী আশুরা উদ্যাপনের চূড়ান্ত দিন শনিবার তাল আফারে প্রায় ২৫ লাখ ধর্মানুরাগী সমবেত হয়। এ সময় রকেট হামলায় নিহত হয় ৭ জন। পুলিশ একথা জানিয়েছে। পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল নাজিম আবদুল্লাহ বলেছেন, "বাগদাদের ৪২০ মাইল দূরে অবস্থিত তাল আফারে রকেট হামলায় ৭ জন নিহত হয়েছে। অন্যদিকে, কিরকুকে বোমায় নিহত হয়েছে ২ ধর্মানুরাগী। আশুরা উদযাপন করতে মসজিদে যাওয়ার সময় ওই দুজন নিহত হয়।" এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। আশুরার জনাকীর্ণ সমাবেশে নাশকতামূলক সন্ত্রাসী তৎপরতা রোধে কারবালার নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থার মধ্যে সহিংসতা ঠেকিয়ে রাখা যায়নি। তবে এই সহিংসতার পরও শিয়ারা স্বত:স্ফূর্তভাবে আশুরা পালন করে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, আশুরা উপলক্ষ্যে প্রায় ২৫,০০০ পুলিশ মোতায়েন করা হয় কারবালা ও এর আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে। কারবালার আকাশে সতর্ক টহল দেয় হেলিকপ্টার এবং নগরীর সব প্রবেশপথে টহল চৌকি বসায় সেনাবাহিনী। শুক্রবার শিয়াপ্রধান বসরা ও নাসিরিয়া নগরীতে জঙ্গি হামলা এবং রাস্তায় রাস্তায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সদস্যদের বন্দুকযুদ্ধে ৫৭ জন নিহত এবং প্রায় শতাধিক লোক আহত হওয়ার ঘটনায় এ পুলিশি তৎপরতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। এর আগেও আশুরার সময়টিকে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বেছে নিয়েছে জঙ্গিরা। ইরাকে মার্কিন আগ্রাসন শুরুর পরের বছর ২০০৪ সালে আশুরার সময় কারবালা ও বাগদাদে আত্মঘাতী হামলাসহ বেশ কয়েকদফা বোমা বিস্ফোরণে ১৭১ জন নিহত হন। এছাড়া অতিরিক্ত জনসমাগমের কারণে পূণ্যার্থীদের সুশৃঙ্খল ভ্রমণ নিশ্চিত করতে না পারা এবং ভীড়ের মধ্যে ভয় বা আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে পায়ের তলায় চাপা পড়েও সেখাণে বহু লোকের হতাহত হওয়ার ঘটনাও ঘটে কারবালায়। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বাসে-ট্রাকে এমনকি পায়ে হেঁটে লাখ লাখ নারী পুরুষ ও শিশু সেখানে সমবেত হতে থাকে মুহররম মাসের প্রথম দিন থেকেই। ১০ ই মুহররম পবিত্র আশুরার দিনে ভীড় হয় সবচেয়ে বেশি। হযরত মুহম্মদ (সাঃ) এর নাতি ইমাম হুসেইনের (রাঃ) শত্র"পক্ষের হাতে নির্মমভাবে শহীদ হওয়ার ঘটনার ওপর ভিত্তি করে কারবালার প্রান্তরে শিয়া স