২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে ২০১২ সালে সরাসরি নির্বাচনের দাবিতে বিক্ষোভ

হংকংয়ে ২০১৭ সালে নয় ২০১২ সালেই সরাসরি নির্বাচনের দাবিতে রোববার বিক্ষোভ-সামাবেশ করেছে হাজার হাজার লোক। এর মধ্য দিয়ে ২০১২ সালের পরিবর্তে ২০১৭ সালে সরাসরি নির্বাচন হওয়ার বেইজিংয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হংকংবাসীর অসন্তোষ প্রকাশ পেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 11:58 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

হংকং, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হংকংয়ে ২০১৭ সালে নয় ২০১২ সালেই সরাসরি নির্বাচনের দাবিতে রোববার বিক্ষোভ-সামাবেশ করেছে হাজার হাজার লোক। এর মধ্য দিয়ে ২০১২ সালের পরিবর্তে ২০১৭ সালে সরাসরি নির্বাচন হওয়ার বেইজিংয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হংকংবাসীর অসন্তোষ প্রকাশ পেল। রোববারের শান্তিপূর্ণ বিক্ষোভে ছয় হাজারের বেশি লোক অংশ নেয় বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, আয়োজকরা দাবি জানিয়েছেন, বিক্ষোভে ২২ হাজার লোক অংশ নিয়েছে। বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও চীনা পার্লামেন্টে গত ২৯ ডিসেম্বরে ঐতিহাসিক অধ্যাদেশ জারি হওয়ার পর হংকংয়ে এটা ছিল সবচেয়ে বড় জনবিক্ষোভ। ওই অধ্যাদেশে ২০১২ সালে হংকংয়ে সরাসরি নির্বাচন না হওয়ার এবং তার পরিবর্তে ২০১৭ সালে সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে হংকংয়ের নেতা নির্বাচিত করার সম্ভাবনার কথা বলা আছে। বিক্ষোভে অংশ গ্রহণকারীরা শ্লোগান দেয় "আমরা ২০১২ সালে সর্বজনীন ভোটাধিকার চাই। আমাদের সর্বজনীন ভোটাধিকার ফিরিয়ে দাও"। হংকংয়ের ক্যাথলিক স