২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী বিচারক নিয়োগ অনুমোদন করবে সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত বিচারক এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নারী নিয়োগের অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। বিচারমন্ত্রী নাখিরা আল-জাহিরির উদ্ধৃতি দিয়ে 'দ্য গালফ নিউজ' পত্রিকা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

দুবাই, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সংযুক্ত আরব আমিরাত বিচারক এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নারী নিয়োগের অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। বিচারমন্ত্রী নাখিরা আল-জাহিরির উদ্ধৃতি দিয়ে 'দ্য গালফ নিউজ' পত্রিকা একথা জানিয়েছে। পত্রিকাটি জানায়, এ লক্ষ্যে ইতিমধ্যেই আইন সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিচারকাজে নিয়োগ করতে কয়েকজন নারীকে রাজধানী আবু ধাবীতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুজন নারী আইনজীবী নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে এবং আইনটি সংশোধন শেষ হলেই তারা রাষ্ট্রপক্ষের কৌসুলি হিসেবে কাজে যোগ দেবেন বলেও জানানো হয়েছে। ইংরেজি দৈনিকটি জানায়, এ প্রক্রিয়া অনুমোদন পেলে সংযুক্ত আরব আমিরাত হবে নারী বিচারকদের কাজের অনুমোদন দেওয়া দ্বিতীয় উপসাগরীয় আরব দেশ। সাতটি আলাদা রাজ্যের সমন্বয়ে গঠিত যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের প্রায় ৮৫ ভাগ জনগোষ্ঠীই বিদেশি। আমিরাতের ও বিদেশের নারীরা এখানকার বিভিন্ন প্রতিযোগিতামূলক পেশায় কাজ করছেন এবং তারা অনেক স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৩০ ঘ.