২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলটিটিই'র গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)-এর সামরিক শাখার গোয়েন্দা প্রধান কর্নেল চার্লসকে হত্যার দাবি জানিয়েছে সেনাবাহিনী। রোববার তারা জানিয়েছে, শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে শনিবারের ভয়াবহ সংঘর্ষে যে ৩৪ জন গেরিলা মারা গেছে তাদের মধ্য এলটিটিই'র সামরিক শাখার গোয়েন্দা প্রধান চার্লসও রয়েছেন। রোববার এলটিটিইপন্থি একটি ওয়েব সাইটও তার মৃত্যুর কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 08:53 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

কলম্বো, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলঙ্কার লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)-এর সামরিক শাখার গোয়েন্দা প্রধান কর্নেল চার্লসকে হত্যার দাবি জানিয়েছে সেনাবাহিনী। রোববার তারা জানিয়েছে, শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে শনিবারের ভয়াবহ সংঘর্ষে যে ৩৪ জন গেরিলা মারা গেছে তাদের মধ্য এলটিটিই'র সামরিক শাখার গোয়েন্দা প্রধান চার্লসও রয়েছেন। রোববার এলটিটিইপন্থি একটি ওয়েব সাইটও তার মৃত্যুর কথা জানিয়েছে। এ প্রসঙ্গে শ্রীলঙ্কা সেনাবাহিনী জানায়, গত কয়েক মাস ধরে ভয়াবহ সংঘর্ষ চলা উত্তর-পশ্চিমাঞ্চলীয় মান্নার জেলার শনিবারের সংঘর্ষে কর্নেল চার্লস নিহত হয়েছেন। এলটিটিই'র পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ সম্পর্কে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গেরিলাপন্থি ওয়েব সাইট ডব্লিউডব্লিউডব্লিউ ডট তামিলনেট ডট কম জানিয়েছে, তামিল টাইগার নিয়ন্ত্রিত এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের পেতে রাখা রাস্তার পাশের বোমা বিস্ফোরণে চার্লস মারা গেছেন। অপরদিকে, শ্রীলঙ্কা সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়েক্কারা বলেছেন, "এটি নিশ্চিত যে তাদের সামরিক শাখার নেতা চার্লস নিহত হয়েছেন।" এলটিটিই'র সামরিক শাখার গোয়েন্দা প্রধান নিহত হওয়ার ঘটনা এমন সময়ে ঘটল যার কয়েকদিন আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজপাকসে সরকার ঘোষণা দিয়েছে যে, তারা টাইগারদের সঙ্গে ২০০২ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাতিল করছে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে আবারও শ্রীলঙ্কায় রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়তে। উল্লেখ্য, শ্রীলঙ্কায় ১৯৮৩ সাল থেকে দুপক্ষের সংঘর্ষে প্রাণহানি হয়েছে প্রায় ৭০ হাজার লোকের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪০৮ ঘ.