ওয়াশিংটন, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ একথা স্বীকার করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো হয়তো বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। তবে তিনি বলেছেন, বেনজির নিজেই নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন। তাই তার মৃত্যুর জন্য তিনি নিজেই দায়ী। শনিবার সিবিএস নিউজ একথা জানিয়েছে।
সিবিএস নিউজ এর "সিক্সটি মিনিটস" অনুষ্ঠানে দেওয়া মুশাররফের সাক্ষাৎকারের কথা উল্লেখ করে তারা আরও জানিয়েছে, বেনজিরের নিরাপত্তার জন্য তার সরকার সব কিছুই করেছিল বলে দাবি করেছেন মুশাররফ। অনুষ্ঠানটি আজ রোববার প্রচারিত হবে।
২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির এক সামাবেশ শেষে গাড়িতে করে ফেরার পথে গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত হন পাকিস্তানের দুই বারের প্রধানমন্ত্রী বেনজির।
শনিবার ভোরে ধারণকরা ওই সাক্ষাৎকারে মুশাররফ বলেন, "গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকার জন্য, আমি মনে করি একমাত্র তাকেই দায়ী করতে হয়। আর কেউ নয়। দায় তার।"
বেনজির কীভাবে মারা যান সে সম্পর্কে পাকিস্তান সরকার এর আগে বলেছিল, বেনজিরের মাথা তার গাড়ির সানরুফের একটি হাতলে ধাক্কা খেলে তার মৃত্যু হয়। এছাড়া, এ হত্যাকাণ্ডের পেছনে আল কায়েদা জড়িত রয়েছে বলেও অভিযোগ করে আসছে সরকার। কিন্তু সরকারের এসব বক্তব্য মেনে নেয়নি অনেক পাকিস্তানি। তাদের সন্দেহ, এ হত্যাকাণ্ডের পেছনে হাত রয়েছে মুশাররফ সরকারের।
সিবিএস এর কয়েকজন বিশেষজ্ঞ মুশাররফের এ সাক্ষাৎকার গ্রহণ করেন। বন্দুকের গুলির কারণে বেনজিরের মাথায় আঘাত লেগেছিল কিনা
bdnews24