২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের কাছে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডের প্রায় পাঁচশ' কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রোববার ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং কর্তৃপক্ষ বড় ধরনের সুনামি হওয়ার আশঙ্কার কথাও নাকচ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 09:21 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ওয়েলিংটন, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিউজিল্যান্ডের প্রায় পাঁচশ' কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রোববার ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং কর্তৃপক্ষ বড় ধরনের সুনামি হওয়ার আশঙ্কার কথাও নাকচ করে দিয়েছে। নিউজিল্যান্ডের সরকারি সংস্থা জিএনএস সাইন্স এর ওয়ারয়িক স্মিথ জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে এবং তার কম্পন নিউজিল্যান্ডের 'সাউথ আইল্যান্ড' এর দক্ষিণের সব এলাকায় অনুভূত হয়। স্মিথ বলেন, "প্রথমিকভাবে সুনামি হওয়ার একটি আশঙ্কা করা হচ্ছিল। তবে সে সম্ভাবনা এখন নেই।" ভূমিকম্পটি সাউথ আইল্যান্ড এর ৪৭৬ কিলোমিটার দক্ষিণের জনবসতিহীন সাতটি দ্বীপের সমন্বয়ে গঠিত অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে আঘাত হানে। জাপানের আবহাওয়া সংক্রান্ত সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ ছিল বলে জানিয়েছে। অপরদিকে জিওসাইন্স অস্টেলিয়া জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৬। এর আগে রোববার ভোরে ৭ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্পে কেঁপে ওঠে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের ভবনগুলো। তবে সে ভূমিকম্পেও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৫১৪ ঘ.