২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণায়নের জন্য দায়ী দেশগুলোকে নিয়ে বৈঠক বসছে যুক্তরাষ্ট্রে

জলবায়ু পরিবর্তন রোধে করণীয় নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরে দূত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমণকারী দেশগুলো। মার্কিন পররাষ্ট্র দফতরে দু'দিনব্যাপী এ আলোচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। যার প্রশাসন বিশ্ব উষ্ণায়ন রোধে গ্রিণহাউস গ্যাস নির্গমণ কমানো এবং এ ব্যাপারে কোনরকম বাধ্যবাধকতা মেনে নেওয়ার বিরোধিতা করার জন্য সমালোচিত হয়ে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 10:20 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জলবায়ু পরিবর্তন রোধে করণীয় নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরে দূত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমণকারী দেশগুলো। মার্কিন পররাষ্ট্র দফতরে দু'দিনব্যাপী এ আলোচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। যার প্রশাসন বিশ্ব উষ্ণায়ন রোধে গ্রিণহাউস গ্যাস নির্গমণ কমানো এবং এ ব্যাপারে কোনরকম বাধ্যবাধকতা মেনে নেওয়ার বিরোধিতা করার জন্য সমালোচিত হয়ে আসছে। প্রসঙ্গত, গ্রিনহাউস গ্যাস নির্গমণ হ্রাসে কোনো নির্দিষ্ট মাত্রা বেঁধে দেওয়া নয় বরং এর পরিবর্তে কাঙ্খিত লক্ষ্যমাত্রা নির্ধারণের পক্ষে হোয়াইট হাউজ। বিশ্বে গ্রিনহাউস গ্যাস নির্গমণের দিক দিয়ে এক নম্বর দেশ যুক্তরাষ্ট্র। তবে এ বছরে পরিচালিত এক গবেষণায় ধরা পড়েছে যে, দ্রুত-উন্নয়নশীল দেশ চীনও এখন গ্রিনহাউস গ্যাসগুলো নির্গমণের শীর্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রের এ জলবায়ু আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান, কানাডা, ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আফ্রিকাও অংশ নিচ্ছে। এদিকে, বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওই আলোচনার প্রাক্কালে জাতিসংঘ ও ওয়াশিংটনে বিভিন্ন দেশের দূত ও সাংসদরা যুক্তরাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জলবায়ু পরিবর্তন ইসুতে গত সোমবার জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ বৈঠকে যোগ দিচ্ছে বিশ্বের বৃহৎ অর্থনৈতিক শক্তিধর দেশগুলো। জাতিসংঘের ওই বৈঠকে বিশ্বের ৮০টির বেশি দেশ ও সরকার প্রধান বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও পরিণতির ওপর বিশেষভাবে আলোকপাত করেছেন। জাতিসংঘ বৈঠক শেষে মহাসচিব বান কি-মুন বলেন, সমস্যাটির একটি বৈশ্বিক সমাধানের লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে আবারও আলোচনা হবে। বালির ওই আলোচনায় ২০১২ সালে কিয়োটো চুক্তির মেয়াদ শেষে কীভাবে গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমানো যা তা বের করার একটি পন্থা খুঁজে বের করা নিয়ে আলোচনা হওয়ার কথা। কিয়োটো চুক্তিতে গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমানোর জন্য বাধ্যতামূলক সীমা বেঁধে দেওয়া আছে। বাধ্যতামূলক সে সীমা মানলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ওই চুক্তিতে স্বাক্ষর করা থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬০৫ঘ.