২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর সেনাদের গুলি, নিহত ৯

মিয়ানমারে সামরিক জান্তার পতন দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর বৃহস্পতিবার গুলি চালিয়েছে সেনাবাহিনী। এতে এক জাপানি আলোকচিত্রী এবং এক ভিক্ষুসহ কমপক্ষে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও কমপক্ষে ১১ জন। গুলি চালানোর আগে সেনারা বিক্ষোভকারীদের ঘরে ফেরার জন্য ১০ মিনিট সময় বেঁধে দেয়। রাস্তায় মাইকে জনগণকে হুঁশিয়ার করে বলা হয়, ঘরের বাইরে বেরোলে দেখামাত্র গুলি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 06:21 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে সামরিক জান্তার পতন দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর বৃহস্পতিবার গুলি চালিয়েছে সেনাবাহিনী। এতে এক জাপানি আলোকচিত্রী এবং এক ভিক্ষুসহ কমপক্ষে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও কমপক্ষে ১১ জন। গুলি চালানোর আগে সেনারা বিক্ষোভকারীদের ঘরে ফেরার জন্য ১০ মিনিট সময় বেঁধে দেয়। রাস্তায় মাইকে জনগণকে হুঁশিয়ার করে বলা হয়, ঘরের বাইরে বেরোলে দেখামাত্র গুলি করা হবে। রাষ্ট্রীয় টেলিভশনে সন্ধায় প্রচারিত সংবাদে নয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়, ইয়াঙ্গুনে বিক্ষোভকারীরা সেনাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সেনারা গুলি চালাতে বাধ্য হয়। এ সময় ৩১ নিরাপত্তাকর্মী নিহত হয়েছে বলে সংবাদে জানানো হয়। ১০ মিনিটের মধ্যে এলাকা ফাঁকা দেওয়ার সেনাদের ষোঘণার পর লোকজন দ্রুত সরে যেতে থাকে। এক পর্যায়ে রাস্তা প্রায় খালি হয়ে আসে। এ সময় অল্প যে বিক্ষোভকারীরা চলে যাচ্ছিলেন সেনারা পেছন থেকে তাদের ধাওয়া করে লাঠিচার্জ করে ও গুলি চালায়। এর আগে এক প্রত্যক্ষদর্শীরা জানান, "একজন মানুষ অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। কিন্তু তিনি নিহত না আহত তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা য়ায়নি। তিনি সম্ভবত বুলেট কিংবা বোমার আঘাত পেয়েছেন।" পরে কিয়োদো বার্তা সংস্থা গুলিতে জাপানি আলোকচিত্রী নিহতের খবরটি নিশ্চিত করে। পরে আরো পাচজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। সুলে প্যাগোডায় বিক্ষোভকারীদের বিক্ষোভ চলার মাঝে তিন ট্রাক ভর্তি সেনা সেখানে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়। বিক্ষোভকারীরা সেনা ট্রাক যাওয়ার রাস্তা করে দিতে সরে দাঁড়ালেও পরক্ষণেই হাতের কাছে যে যা পেয়েছে ছুঁড়ে মেরেছে। পাল্টা জবাবে সেনারাও ধোঁয়ার বোমা এবং গুলি ছুঁড়ে। গুলি শুরু হতেই ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষুব্ধ জনতা। ২০০ বিক্ষোভকারী ২০০ মিটার পিছু হটে গিয়ে সেখানে আবার স্লেগান দিতে শুরু করে। বৌদ্ধ ভিক্ষুদের গ্রেফতার না করতে জান্তা সরকারের প্রতি দাবি জানায় তারা। সেইসঙ্গে রাজবন্দিদের মুক্তি এবং দব্যমূল্য হ্রাসেরও দাবি তোলে তারা। জাপানি আলোকচিত্রী নিহতের খবর ছাড়াও হাসপাতাল সূত্র আরও কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে। গুলিতে কিংবা পুলিশের বেধড়ক পিটুনিতে আহতের এই ঘটনা ঘটেছে। একজন ব্রিটিশ কূটনীতিক জানিয়েছেন, "ভিক্ষুদের মারাত্মকভাবে প্রহার করা হয়েছে।" আরও ৪ জন গুলিতে মারাত্মকভাবে জখম হয়েছেন বলেও জানান তিনি। এর আগে ইয়াঙ্গুনের ভিক্ষু আশ্রমে বুধবার রাতভর অভিযান চালিয়ে ৫০০'রও বেশি ভিক্ষুকে গ্রেপ্তার করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। গত ২০ বছরের মধ্যে মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী সবচেয়ে বড় আন্দোলন দমাতে আন্তর্জাতিক মহলের চাপকে উপেক্ষা করে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভিক্ষু মঠেও অভিযান চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ১৯৮৮ সাল থেকে এ যাবৎকালের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়ে সামরিক জান্তা গত বুধবারও বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়। তবে আন্দোলনে নেতৃত্বদানকারী কয়েকজন দাবি করেন, কমপক্ষে পাঁচ ভিক্ষু নিহত হয়েছে। এদিকে বিবিসির বার্মা ভাষা সার্ভিসে ভিক্ষুরা আন্দোলনরতদের আত্মসমর্পণ না করার আহ্বান জানানোয় আরও রক্তপাতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্দোলনকারীদের একজন বিবিসিকে বলেন, "ভিক্ষু ছাত্রদের আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।" প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার প্রায় এক লাখ মানুষ ইয়াঙ্গুনে জড়ো হয়ে ভিক্ষুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদ জানান। সকাল