বেইজিং, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমা বিশ্ব আশঙ্কা করছে মিয়ানমারের চলমান ভিক্ষু বিক্ষোভের পরিণতি ১৯৮৮ সালের মত হতে পারে। ওই সময় মিয়ানমারের সামরিক বাহিনী দমনাভিযান চালিয়ে বিক্ষোভ দমন করেছিল। এতে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছিল। এবারও তাই হতে পারে। আর এ ধরনের নৃশংসতা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রতিবেশী চীন।
মিয়ানমারের প্রতিবেশী চীন ওই দেশটির গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং রক্ষকও বটে।
প্রকাশ্যে চীন বারবারই মিয়ানমারে স্থিতিশীলতা প্রতিষ্ঠার অনুরোধ জানিয়ে আসছে। তবে পশ্চিমা বিশ্বের আহ্বান সত্ত্বেও দেশটিকে সংযত হওয়ার জন্য আহ্বান জানানোর বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
ইউনান বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক লি চেনইয়াং বলেন, "চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তবে চীন অবশ্যই আশা করে মিয়ানমার স্থিতিশীলতা অব্যাহত রাখতে এবং নিজের মত করেই এ ইস্যুটি সমাধান করতে পারে।"
তবে বেইজিং এ একজন পশ্চিমা কূটনীতিক বলেন, "চীন তার সামর্থের তুলনায় মিয়ানমার সরকারকে পশ্চিমা বিশ্বের উদ্বেগের বিষয়টি জানাতে দেরি করে।"
ওই কূটনীতিক বলেন, "মিয়ানমারে একটি ইতিবাচক ফল পাওয়ার চেষ্টায় চীন দাবি করতে পারে তার প্রভাব ব্যবহার করে দেশটি আন্তরিকভাবেই আন্তর্জাতিক দায়িত্ব নিয়েছে।"
আসলে চীন এটা করবে কিনা সেটাই হলো প্রশ্ন।
জানুয়ারিতে সংখ্যালঘু ও বিরোধীদের হয়রানি বন্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মিয়ানমারের জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপন করা একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল চীন ও রাশিয়া। এ দুটি দেশের দাবি ছিল জাতিসংঘ তার ক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে।
চীনের কূটনীতিক ত্যাং জিয়াসুয়ান মনে করেন মিয়ানমারের জন্য যথাযথ শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। স
bdnews24