২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মুশাররফ-বিরোধীদের ধরপাকড় উদ্বেগজনক: রাইস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস পাকিস্তানে মুশাররফ বিরোধী নেতা-কর্মীদের ব্যাপক ধরপাকড় উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। এ ঘটনার জন্য তিনি যুক্তরাষ্ট্রের মিত্র প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরল সমালোচনাও করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 10:56 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর, ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর/রয়টার্স)--- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস পাকিস্তানে মুশাররফ বিরোধী নেতা-কর্মীদের ব্যাপক ধরপাকড় উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। এ ঘটনার জন্য তিনি যুক্তরাষ্ট্রের মিত্র প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরল সমালোচনাও করেন। ব্যাপক হারে বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকর্মী আটকের ঘটনা সম্পর্কে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে রাইস বলেন, "পাকিস্তানে সমস্যা সঙ্কুল পরিস্থিতি বিরাজ করছে । এ সমস্ত ঘটনাগুলো উদ্বেগজনক এবং আমরা পাকিস্তানিদের বলেছি যে এগুলো সমস্যা সৃষ্টি করছে।" ইসলামাবাদ এবং কাছাকাছি রাওয়ালপিন্ডি নগরীতে পপুলিশ গত সপ্তাহে মুশাররফ বিরোধীদের ওপর দমনাভিযান চালিয়েছে। মুশাররফের বিরুদ্ধে বিক্ষোভ দমন করাই এর উদ্দেশ্য। উল্লেখ্য, ১৯৯৯ সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ দেশে তার শাসনাবসানের দাবিতে বিরোধীদের চলমান বিক্ষোভের মধ্যে আরেক মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরিকল্পনা করেছেন। পার্লামেন্ট নির্বাচন খুিব শিগগিরি অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে এবং রাইস এ নির্বাচন অবাধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। রাইস বলেন, " পাকিস্তানকে আমরা স্পষ্টই বলেছি যে আমরা এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে বলেই আশা করছি। " বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৫ঘ.