২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিহার ও ঝাড়খণ্ডে রেললাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা

ভাতরের পূর্বাঞ্চলীয় বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে মাওবাদী বিদ্রোহীরা সোমবার কয়েক জায়গায় রেল লাইন উড়িয়ে দিয়েছে এবং কয়েকটি ট্রাক জ্বালিয়ে দিয়েছে। এসব ঘটনায় বিহারে নিহত হয়েছে তিনজন। তবে পুলিশ দাবি করেছে, মাওবাদীদের ডাকা দিনব্যাপী ধর্মঘট তেমন কার্যকর হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 01:03 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

পাটনা, ভারত, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভাতরের পূর্বাঞ্চলীয় বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে মাওবাদী বিদ্রোহীরা সোমবার কয়েক জায়গায় রেল লাইন উড়িয়ে দিয়েছে এবং কয়েকটি ট্রাক জ্বালিয়ে দিয়েছে। এসব ঘটনায় বিহারে নিহত হয়েছে তিনজন। তবে পুলিশ দাবি করেছে, মাওবাদীদের ডাকা দিনব্যাপী ধর্মঘট তেমন কার্যকর হয়নি। বিহারে মাওবাদীরা ৮-১০টি লরিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা কয়েকটি সড়ক অবরোধ করে ও পুলিশের ওপর হামলা চালায়। এ সব ঘটনায় এক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়ে শনিবার সন্ধায় প্রচারপত্র বিলি করে বিদ্রোহীরা। তবে মাওবাদীরা দাবি করেছে সাধারণ লোকজনই প্রচারপত্র বিলি করেছে। এদের সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই। বিহারের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা প্রবীই ভাসিস্ত বলেন, "হামলা সত্ত্বেও মাওবাদীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।" ঝাড়খণ্ড রাজ্যের পালামু জেলায় মাওবাদী বিদ্রোহীরা একটি রেল স্টেশন বিস্ফোরণে উড়িয়ে দেয় ও অন্য দুটি জেলায় রেল লইন উপড়ে ফেলে। ফলে কর্র্তৃপক্ষ প্রায় ১২টি ট্রেনের যাত্রা বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়। কর্মকর্তারা জানান, বিহারের গয়া জেলায় বিদ্রোহীরা রেল লাইনে আগুন ধরিয়ে দিলে কয়েকটি দূর গন্তব্যের ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এছাড়া, মাওবাদীরা গয়ায় পুলিশের ওপর হামলা চালায়। গয়ার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলিরাম চৌধুরী জানান, কয়েশ বিদ্রোহী টহলরত পুলিশের ওপর হামলা চালায়। বিহারের রাজধানী পাটনার কাছাকাছি একটি জাতীয় সড়কে বিদ্রোহীরা ১৪টি ট্রাকে অগুন ধরিয়ে দেয়। মাওবাদীরা জানিয়েছে, তারা গরিব ও ভূমিহীণ কৃষক এবং শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে। এজন্য তারা নিয়মিত ধর্মঘট ডাকছে এবং স্থানীয় রাজনীতিবীদ ও সরকরি সম্পত্তি তাদের হামলার লক্ষ্য। ভারতের দক্ষিণ ও পূর্র্ব অংশের গ্রামাঞ্চলে মাওবাদীদের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং স