২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী হিসেবে ফুকুদা'কে বেছে নিল জাপানের ক্ষমতাসীন দল

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ইয়াসুয়ো ফুকুদা - কে রোববার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থালাভিষিক্ত হবেন। আগামী মঙ্গলবার ফুকুদা নতুন দায়িত্ব নিতে পারেন। ৩৩০ - ১৯৭ ভোটে প্রতিদ্বন্দী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তারো আসোকে পরাজিত করেছেন ৭১ বছর বয়সী ফুকুদা। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 08:54 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

টোকিও, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ইয়াসুয়ো ফুকুদা - কে রোববার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থালাভিষিক্ত হবেন। আগামী মঙ্গলবার ফুকুদা নতুন দায়িত্ব নিতে পারেন। ৩৩০ - ১৯৭ ভোটে প্রতিদ্বন্দী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তারো আসোকে পরাজিত করেছেন ৭১ বছর বয়সী ফুকুদা। (আরও তথ্যসহ-১) এশীয় প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতাসীন এলডিপির ভাবমূর্তি পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন ফুকুদা। টোকিওতে পার্টি সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে এলডিপি সদস্যদের মোট ৫২৭ ভোটের মধ্যে ৩৩০ টি পান ফুকুদা। প্রতিদ্বন্দ্বী তারো আসো পান ১৯০টি ভোট। ফলাফল ঘোষণার পর সৌম্যদর্শন ফুকুদা জাপানি রীতিতে মাথা নুইয়ে দলীয় নেতাকর্মীদের অভিবাদন জানান এবং অভিনন্দন গ্রহণ করেন। আগামী মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ এলডিপি তাকে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে পারে। তবে গত জুলাইয়ে পার্লামেন্টের উচ্চকক্ষে ভরাডুবির কারণে সেখানে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ফুকুদাকে। ফলাফল ঘোষণার পর দলীয় সমাবেশে তিনি বলেন,"এলডিপি খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং সবার আগে দলকে ভাল অবস্থানে নিয়ে আসা ও জনগণের আস্থা অর্জনের চেষ্টা করবো আমি।" এদিকে, ফুকুদা ভক্তরাও আশা করছেন ধীরস্থির স্বভাবের প্রবীণ এই রাজনীতিক তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলডিপিকে বর্তমান সংকট থেকে উদ্ধার করতে পারবেন। "শিনজো আবের উত্তরসূরী জুনিচিরো কোইজুমির পাঁচ বছরের মারমুখী সংস্কার প্রক্রিয়া এবং আবের ১২ মাসের লাগাতার কেলেংকারি ও অস্থিতিশীলতার পর জনগণ ফুকুদার শান্ত সৌম্য ভাবটি পছন্দ করবে।"কোইজুমির সময়ের মুখ্য মন্ত্রিপরিষদ সবিচ এ মন্তব্য করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫২০ ঘ.