২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ এজেন্টদের প্রত্যর্পণের দাবি থেকে সরে গেলো জার্মানি

১৩ জন সন্দেহভাজন সিআইএ এজেন্টকে প্রত্যর্পণের জন্য জার্মানি যুক্তরাষ্ট্রের কাছে যে দাবি করেছিল তা থেকে সরে আসছে দেশটি। ওই মার্কিন গোয়েন্দাদের বিরুদ্ধে একজন জার্মান নাগরিককে অপহরণের অভিযোগ আছে। যুক্তরাষ্ট্র উল্লিখিত ১৩ ব্যক্তিকে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে জার্মানির ডেয়ার স্পিয়েগেলে সাময়িকীতে প্রকাশিত খবর সেদেশের বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন বলে জানা গেছে। গত জানুয়ারি মাসে মিউনিখের একটি আদালত জার্মান নাগরিক খালেদ আল-মাসরিকে অপহরণের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 08:37 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

বার্লিন,২৩ সেপ্টেম্বর(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)-- ১৩ জন সন্দেহভাজন সিআইএ এজেন্টকে প্রত্যর্পণের জন্য জার্মানি যুক্তরাষ্ট্রের কাছে যে দাবি করেছিল তা থেকে সরে আসছে দেশটি। ওই মার্কিন গোয়েন্দাদের বিরুদ্ধে একজন জার্মান নাগরিককে অপহরণের অভিযোগ আছে। যুক্তরাষ্ট্র উল্লিখিত ১৩ ব্যক্তিকে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে জার্মানির ডেয়ার স্পিয়েগেলে সাময়িকীতে প্রকাশিত খবর সেদেশের বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন বলে জানা গেছে। গত জানুয়ারি মাসে মিউনিখের একটি আদালত জার্মান নাগরিক খালেদ আল-মাসরিকে অপহরণের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মাসরির অভিযোগ, ২০০৩ সালে তাকে ম্যাসিডোনিয়ায় অপহরণ করে জিজ্ঞাসাবাদের জন্য আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়। সেখানে তথ্য বের করার জন্য তাকে নির্যাতন করা হয় বলেও দাবি করেছেন মাসরি। বার্লিনে বিচার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, মিউনিখের আদালতের দাবি মার্কিন কর্তৃপক্ষের কাছে না পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। অন্যদিকে মার্কিন বিচার বিভাগের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র কোনও নাগরিককে প্রত্যর্পণের জন্য কোনও অনুরোধ পেয়েছেন কিনা বা কোনও দেশের সঙ্গেই আদৌ এ ধরণের কথা হয়েছে কিনা, তা নিয়ে কিছু বলতে তারা অপারগ। ডেয়ার স্পিয়েগেলের খবরে বলা হয়, মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে প্রকাশ্য সংঘাত এড়ানোর জন্যই জার্মানী এ সিদ্ধান্ত নেয়। লেবাননী-বংশোদ্ভূত মাসরি বলেছেন, পাঁচ মাস আটক রাখার পর ভুল লোককে ধরা হয়েছে বুঝতে পেরে তাকে আলবেনিয়ায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। জার্মানির ব্যাভারিয়ায় একটি দোকানে অগ্নিসংযোগের সন্দেহে গত মে মাসে মাসরিকে গ্রেপ্তার করা হয়। তবে তার আইনজীবী বলেছেন দোকানদারের সঙ্গে এক ঝগড়ার পর মরিয়া হয়ে ওই কাজ করেন মাসরি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/১৪২০ঘ.