২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি মাসে এক হাজার ইরাকিকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত করা হবে

চলতি মাসের মধ্যে ইরাক থেকে এক হাজার সাতশ' শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র। এছাড়া এখন থেকে প্রতিমাসে এক হাজার করে ইরাকিকে নিজ ভুখণ্ডে পুনর্বাসনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন কর্মকর্তারা এসব কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 12:28 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি মাসের মধ্যে ইরাক থেকে এক হাজার সাতশ' শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র। এছাড়া এখন থেকে প্রতিমাসে এক হাজার করে ইরাকিকে নিজ ভুখণ্ডে পুনর্বাসনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন কর্মকর্তারা এসব কথা জানান। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের পরামর্শক পল রোজেনজিগ জানান, ইরাকের প্রতিবেশী দেশগুলোতে মার্কিন শরনার্থী সংস্থাগুলোর 'স্থানীয় কেন্দ্র' স্থাপন শেষ হওয়ার পর ইরাক থেকে প্রতি মাসে এক হাজার শরণার্থী নিয়ে আসা হবে। সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী বছর সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্র ৭০ হাজার লোক নেবে বলে ঠিক করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার নেওয়া হবে ইরাক থেকে। অক্টোবরের ১ তারিখ থেকে এ লোক নেওয়া শুরু হবে। ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর বিভিন্ন সহিংতা ও জাতিগত সংঘাত থেকে বাঁচতে এ পর্যন্ত প্রায় ৪০ লাখ ইরাকি বাড়িঘর ছেড়েছেন। জাতিসংঘের তথ্য মতে প্রায় ২০ লাখ লোক ইরাকের মধ্যেই বাস্তুহারা হয়ে আছেন এবং ২২ লাখেরও বেশি ইরাকি প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। সমালোচকরা দাবি করেন নাইন ইলেভেনের পর নিরপত্তার কথা বিবেচনা করে ভিসা প্রক্রিয়ায় যে জটিলতা সৃষ্টি করা হয়েছে তার কারণে একজন শরণার্থীর ভিসা পেতে কোনো কোনো ক্ষেত্রে প্রায় দুবছর সময় লেগে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ব্যুরোর পরিচালক টেরি রুস অবশ্য দাবি করেছেন ভিসা প্রক্রিয়া অসম্ভব রকম দ্রুততর করা হয়েছে। তিনি জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত ১,১৩৫ জন ইরাকির যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। গত জুলাইয়ের শেষ পর্যন্ত এই সংখ্যা ছিল মাত্র ১৯০। জর্ডান, সিরিয়া, মিসর, তুরস্ক ও লেবাননে শরণার্থী প্রায় দশ হাজার ইরাকিকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে পরমর্শ দিয়েছে জাতিসংঘ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৮১৮ ঘ.