২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সমস্যার কূটনৈতিক সমাধান সম্ভব: বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানের পরমাণু কর্মসুচি সমস্যার কূটনৈতিক সমাদানের আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ইরানকে কূটনৈতিক পন্থায় পরমাণু কর্মসূচি পরিহারে রাজি করানোর ব্যাপারে তিনি আশাবাদী। হোয়াইট হাউসে বৃহস্পতিবার রাতেদ এক সংবাদ সম্মেলনে বুশ একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 03:40 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুযৈন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানের পরমাণু কর্মসুচি সমস্যার কূটনৈতিক সমাদানের আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ইরানকে কূটনৈতিক পন্থায় পরমাণু কর্মসূচি পরিহারে রাজি করানোর ব্যাপারে তিনি আশাবাদী। হোয়াইট হাউসে বৃহস্পতিবার রাতেদ এক সংবাদ সম্মেলনে বুশ একথা বলেন। আক্রান্ত হলে সব পন্থাই ব্যবহার করা হবে--- ইরানের এই হুমকির পরদিনই বুশ কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানের এই আশার কথা শোনালেন। সংবাদ সম্মেলনে বুশ বলেন, "ইরানকে যে আমরা কূটনৈতিক পন্থায় এবং শান্তিপূর্ণভাবে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিহারে রাজি করাতে পারব একথা আমি বারবারই বলে আসছি। আমরা এ ব্যাপারে তাদেরকে চাপ দিয়ে যাব।" যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্বের ধারণা ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে ইরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। এ সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের আশা প্রকাশ করার পাশাপাশি বুশ ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র পরিদর্শন করতে না দেওয়ার পদক্ষেপও সমর্থন করেছেন। বুশ বলেন, "সন্ত্রাসবাদে মদদ যোগানো একটি রাষ্ট্রের নেতাকে গ্রাউন্ড জিরোতে কেনো যেতে দেওয়া হচ্ছে না তা আমি বুঝি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৭ঘ.