২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়া উচিত : কমনওয়েলথ

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের উচিত এ বছরের মধ্যে সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়া। কমনওয়লেথ মহাসচিব ডন ম্যাককিনন একথা বলেছেন। বুধবার পাকিস্তান সফরের সময় তিনি একথা বলেন। প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের আগে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে বুধবার তিনি ইসলামাবাদে পৌঁছান। সফরকালে তিনি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্ট মুশাররফ ছাড়াও ম্যাককিনন পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ও পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরির সঙ্গে সাক্ষাত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের উচিত এ বছরের মধ্যে সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়া। কমনওয়লেথ মহাসচিব ডন ম্যাককিনন একথা বলেছেন। বুধবার পাকিস্তান সফরের সময় তিনি একথা বলেন। প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের আগে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে বুধবার তিনি ইসলামাবাদে পৌঁছান। সফরকালে তিনি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্ট মুশাররফ ছাড়াও ম্যাককিনন পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ও পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরির সঙ্গে সাক্ষাত করেন। পাকিস্তানের বিরোধীদলগুলো চাইছে প্রেসিডেন্ট মুশাররফ সেনা প্রধানের পদ ছেড়ে দিক। আবার অন্যরা চান তিনি আরেক মেয়াদের জন্য নির্বাচন না করুন। অবশ্য প্রেসিডেন্ট মুশাররফের মুখপাত্র গত মঙ্গলবার সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে সেনা প্রধানের পদ ছেড়ে দেবেন মুশাররফ। ১৯৯৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সরিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল মুশাররফ। এই অভ্যুত্থানের পর কমনওয়েলথ পাকিস্তানের সদস্য পদ প্রত্যাহার করে নেয়। অবশ্য গণতান্ত্রিক সংস্কারে অগ্রগতির কথা উল্লেখ করে ২০০৪ সালে সদস্যপদ ফিরিয়ে দেয় কমনওয়েলথ। কিন্তু ২০০৫ সালে কমনওয়েলথ নেতাদের এক বৈঠকে মুশাররফকে একইসঙ্গে দুই পদ আঁকড়ে থাকার বিরুদ্ধে সতর্ক করে দেওয়া হয়। এটি গণতন্ত্রের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে সতর্ক করে দেন নেতারা। নেতারা আরও বলেন, প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের কার্যালয় আলাদা না হওয়া পর্যন্ত পাকিস্তানের গণতন্ত্রায়ণ প্রক্রিয়া সঠিক পথে ফিরবে না। তারা ২০০৭ সালের মধ্যে এই বিতর্ক অবসানের জন্য মুশাররফকে আহবান জানান। সংবিধান অনুযায়ীও এই সময়ের মধ্যে মুশাররফ সেনাপ্রধানের পদ ছেড়ে দিতে বাধ্য। কমনওয়েলথ সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "প্রেসিডেন্ট মুশারফফের একই সঙ্গে দুটি পদ ধরে রাখার ব্যাপারে মহাসচিব কমনওয়েলথের অবস্থান আবারও পরিস্কার করেছেন।" পাকিস্তানের সংবাদ সংস্থা জানায়, পুনরায় প্রেসিডেন্ট নির্বাবিত হলে মুশাররফ সেনাপ্রধানের পদ ছেড়ে দেবেন- এ নিশ্চয়তা তিনি কমনওয়েলথ মহাসচিবকে দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯১৮ঘ.