২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের রামাদিতে বোমা হামলায় সুন্নি নেতা নিহত

ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদিতে বৃহস্পতিবার বোমা হামলায় নিহত হয়েছেন ওই অঞ্চলের অন্যতম সুন্নি নেতা আব্দুল সাত্তার আবু রাইসা। তার এক দেহরক্ষী ও ব্যক্তিগত সচিবও এ সময় নিহত হন। সরকার এই হত্যাকান্ডের জন্য আল-কায়েদাকে দায়ী করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 04:43 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

বাগদাদ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদিতে বৃহস্পতিবার বোমা হামলায় নিহত হয়েছেন ওই অঞ্চলের অন্যতম সুন্নি নেতা আব্দুল সাত্তার আবু রাইসা। তার এক দেহরক্ষী ও ব্যক্তিগত সচিবও এ সময় নিহত হন। সরকার এই হত্যাকান্ডের জন্য আল-কায়েদাকে দায়ী করেছে। গত ৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের আনবার প্রদেশ সফরের সময় তিনি তার সঙ্গে সাক্ষাত করেন। তিনি আল-কায়েদার বিরুদ্ধে ইরাক সরকার ও মার্কিন বাহিনীকে সহযোগিতার আশ্বাস দেন। পুলিশ জানায়, রামাদি শহরের বাড়ির কাছেই এক গাড়ি বোমা হামলায় আবু রাইসা নিহত হন। রামাদির এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণে রাইসার গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে এই সুন্নি নেতার অপর এক দেহরক্ষী দাবি করেন বোমাটি তার গাড়িতেই পাতা ছিল। তার ধারনা নিহত দেহরক্ষী বিশ্বাসঘাতকতা করে এই বিস্ফোরণ ঘটিয়েছে। কেউ এই হামলার দায় স্বীকার না করলেও সরকার এই হত্যকান্ডের জন্য আল-কায়েদাকে দায়ী করেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়াফাক আল-রুবাই এই ঘটনার নিন্দা করে বলেছেন, আল কায়েদায় এ কাজ করতে পারে। আনবার প্রদেশসহ ইরাকের পশ্চিমাঞ্চলে আল-কায়েদা বিরুদ্ধে লড়াইয়ে সুন্নি নেতা আবু রাইসা ছিলেন ইরাকি সরকার ও মার্কিন বাহিনীর অন্যতম মিত্র। তিনি ছিলেন আনবার মুক্তি পরিষদের অন্যতম নেতা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২২০ ঘ.